আভা ডেস্কঃ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সহর্ধমিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা মরহুমা জাহানারা জামানের ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল রবিবার (৬ ফেব্রুয়ারি)। দিবসটি স্মরণে মরহুমার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। […]
মো.সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধি: সীমান্তবর্তী শার্শার বসতপুর গ্রামে পানিতে ডুবে তাসকিন হোসেন নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে প্রতিবেশির কাটা একটা বড় গর্তের পানিতে পড়ে তার মৃত্যু হয়। তাসকিন হোসেন উপজেলার বসতপুর গ্রামের কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কবির হোসেনের ছেলে। শিশুর পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির […]
আভা ডেস্কঃ দেশের সর্ববৃহৎ এসএমই অনলাইন মার্কেট ঐক্য ডট কম ডট বিডির বছরের সেরা এসএমই পণ্যের অফার ও ডিসকাউন্ট নিয়ে সারা দেশব্যাপী কার্যক্রম এসএমই স্যালুট বাংলাদেশ শুরু হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী বিভাগের সিল্ক সিটিতে “সিল্ক সিটিকে এসএমই স্যালুট” এর প্রথম কার্যক্রম এসএমই অনলাইন সেল ক্যাম্পেইন উদ্বোধন করা হল আজ৷ […]
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক, বরেণ্য সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। শনিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র মহোদয়। শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান […]
নিজস্ব প্রতিনিধিঃ পুষ্পাঞ্জলি অর্পণ, পূজার্চনা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির, রাজশাহী কলেজের মহারাণী হেমন্তুকুমারী হিন্দু ছাত্রাবাস ও ছাত্রীনিবাস এবং রাজশাহী সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে শনিবার সরস্বতী পূজার আয়োজন করা হয়। জ্ঞান ও বিদ্যা লাভের […]
আভা ডেস্কঃ মহাকাশে শুধু দুটি স্টেশন সচল রয়েছে। এর মধ্যে একটি চীনের নিজস্ব, অন্যটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। কিন্তু আইএসএস সচল থাকতে পারবে ২০৩০ সাল পর্যন্ত। এরপরে প্রশান্ত মহাসাগরের বুকে এটিকে নামিয়ে আনা হবে, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন […]
আভা ডেস্কঃ ছোট ভাইয়ের হত্যা মামলার সাক্ষ্য দিতে গিয়ে ২০০২ সালের মার্চে চট্টগ্রামের লোহাগাড়ায় আদালত চত্বরে খুন হন ব্যবসায়ী জানে আলম। হত্যাকাণ্ডের পরপরই আত্মগোপনে চলে যান এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মো. জসিম উদ্দিন। এরপর ছদ্মবেশে ট্রাক চালাতে থাকেন। এভাবে পালিয়ে বেড়ান প্রায় ২০ বছর। অবশেষ ধরা পড়েছেন র্যাবের হাতে। […]
আভা ডেস্কঃ জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিরা হলেন গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে ৫৫ বছর বয়সী ইন্তাজ আলী ও তার ছেলে ২৩ বছরের ফিরোজ মিয়া। পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম […]
আভা ডেস্কঃ ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নিয়ে এতোদিন গ্রাহকদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে আসা প্রতিষ্ঠানটির নতুন পরিচালনা বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব কবীর মিলন এখন নিজেই হতাশ। সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবীর বৃহস্পতিবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে নিজের হতাশা জানিয়েছেন। বলেছেন, ‘এখন কোম্পানিটি ছেড়ে দেয়া ছাড়া […]
আভা ডেস্কঃ বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগ উপযোগী জানিয়ে অস্ট্রিয়ান বিনিয়োগকারীদের এখানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অস্ট্রিয়াও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে চায় বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর কার্ল নেহাম্মের। অস্ট্রিয়ার সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। বিকাল ৪টা থেকে টেলিফোনে প্রায় ১০ […]
