আভা ডেস্কঃ স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায়, ভরি ৮২ হাজার ৪৬৬ টাকা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাল। এখন এক ভরি সবচেয়ে ভালো মানের স্বর্ণ কিনতে হাতে গুণে ৮২ হাজার ৪৬৬ টাকা দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনই মূল্যবান এই ধাতুটি এত দামে বিক্রি হয়নি। […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী জেলা প্রশাসন এবং ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সদস্যদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক অনুদান ও সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৮৭ জন ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে চেক বিতরণ করেন […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী কাটাখালী পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আনোয়ার সাদাত নান্নু নব্য আওয়ামী সাজার চেষ্টা মরিয়া হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ইতিমধ্যে কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ প্রত্যাশি তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের রাজশাহী কাটাখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত নান্নু এখন কাটাখালী পৌরসভার ভারপ্রাপ্ত […]
আভা ডেস্কঃ দেশের এক হাজার মাদ্রাসা ও শতাধিক ইসলামি বক্তার বিভিন্ন তথ্য দিয়ে ‘ধর্ম ব্যবসায়ীদের’ দুর্নীতির তদন্তের আহ্বান জানানো গণকমিশনের আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার দুপুরে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৭তম বার্ষিক সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ইউনাইটেড স্টেটস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন (ইউএস সিডিসি) ও সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় ‘বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প’ এর আওতায় ৬ মাস থেকে ৫ বছর পর্যন্ত শিশুদের মধ্যে অপুষ্টি যাচাইকরণ এবং মাইক্রোনিউট্রিয়েন্টস পাউডার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ১০০০ কেজি আখের ভেজাল গুড় জব্দ করেছে পুলিশ। ১৯ মে সকালে বাঘা থানা পুলিশ অভিযান করে উক্ত ভেজাল গুড় জব্দ করেন। পুলিশ জানায়, ১৯ মে সকাল অনুমান ৯.০০ টার সময় এসআই মো: কামরুজ্জামানের নেতৃত্বে বাঘা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানাধীন আড়ানী পৌরসভার পেয়াদাপাড়া এলাকার […]
নিজস্ব প্রতিনিধিঃ শিশুদের বিনোদনের জন্য রাজশাহী মহানগরীর পদ্মাপাড়ে লালনশাহ মুক্ত মঞ্চ এলাকায় এক মাস ব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে মাসব্যাপী আনন্দ মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় জননেতা মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মেলার […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নিয়োগে ভয়াবহ অনিয়ম এবং চাকরি দেওয়ার ক্ষেত্রে উপাচার্যের (ভিসি) রফিকুল ইসলাম সেখের স্বজনপ্রীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় ইউজিসিকে নির্দেশ দিলে এই কমিটি করা হয়। এ ছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় […]
নিজস্ব প্রতিনিধিঃ দেশের দ্বিতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে মাথা তুলে দাঁড়াচ্ছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (আরএমইউ)। এ মাসেই একনেকে ওঠার কথা রয়েছে এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ৩ হাজার ১০০ কোটি টাকার প্রকল্প। শিক্ষা, গবেষণার পাশাপাশি স্বাস্থ্যসেবা কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ে থাকবে ১ হাজার ২০০ শয্যার হাসপাতাল। দেশের উত্তরাঞ্চলে মেডিকেল শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা […]
নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৯শে মে বৃহস্পতিবার বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষ ভদ্রাবতীতে মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা এলএলবি, […]
