নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীর ষষ্ঠিতলা নিউ মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে (ফুটপাত দখলকে কেন্দ্র করে) মো. রিয়াজুল ইসলাম (২৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (২১ মার্চ) রাত ৯টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার মো. মধু মিয়ার ছেলে বলে জানা গেছে। যুবক […]
আভা ডেস্কঃ নওগাঁ জেলার মান্দা উপজেলায় ভুট্টাক্ষেত থেকে ইউসুফ আলী (১২) নামে এক শিশুর হাত-পা বাঁধা ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২১ মার্চ) দুপুরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়া পাড়ার সৈয়দ আলীর ছেলে সাদেকুল ইসলামের ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিশু ভরাট্ট কাঠের ডাঙ্গা গ্রামের রেজাউল […]
আভা ডেস্কঃ ধর্ষণের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের এক নেতাকে সংগঠনটি থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ফেসবুক পেজে দেয়া এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানিয়েছে সংগঠনটি। বহিষ্কৃত নেতার নাম আকিফ আহমেদ। তিনি ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্বে ছিলেন। ফেসবুক পেজে দেয়া বিজ্ঞপ্তিতে […]
আভা ডেস্কঃ সৃজনশীল, কুসংস্কারমুক্ত আর খোলামনের আলোকিত মানুষ হিসেবে দেশের শিক্ষার্থীদের গড়ে তোলার পরামর্শ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শিক্ষকদের গবেষণার কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক আলোচনা সভায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের […]
আভা ডেস্কঃ জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশের মানুষ যেন নরকের আগুনে জ্বলছে। দুর্ণীতি, দুঃশাসন, বৈষম্য আর লুটপাটের কারণে দেশের মানুষ নরকের আগুনে পুড়ছে। মাঝে মাঝে ক্রিকেট ও ফুটবলে বিজয়ের দু-একটা সুখবরে যেনো ঠান্ডা বাতাসে বইয়ে যায়। যারা বোকার স্বর্গে বাস করেন […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্তরে প্রথমে বর্ণাঢ্য র্যালি শেষে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১শে মার্চ) বেলা ১১.৩০ ঘটিকায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত মেলায় ফিতা […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আলোচিত সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদের বিরুদ্ধে অর্ধকোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও গোপন করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে অনুসন্ধান কর্মকর্তা উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরী বাদী হয়ে মামলাটি […]
নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগ বাঘা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত ছিলেন। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ একজনকে আটকও করেছেন। আজ ২১ মার্চ বাঘা শাহদৌলা সরকারি […]
বাঘা প্রতিনিধিঃ বাঘায় কম দামে টিসিবি‘র পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২০-০৩-২০২২) পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি উপজেলা পরিষদ চত্বরে টিসিবি‘র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী সারা দেশে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি‘র পণ্য বিক্রয়ের উদ্যোগ নিয়েছেন। যার ধারাবাহিকতায় […]
