আভা ডেস্কঃ রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য। তিনি আজ সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গে সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন। সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জনকল্যাণে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ রেলওয়ের ১৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। পশ্চিমাঞ্চল রেলওয়ে উক্ত আয়োজন করেন। ১৫ নভেম্বর (সোমবার) বেলা ১১ টায় রাজশাহী রেলওয়ে ষ্টেশনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির শুরুতেই রেল ভবন থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে ষ্টেশনে গিয়ে […]
নিজস্ব প্রতিনিধিঃ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহীসহ সারা দেশে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা! আজ রোববার সকাল ১০টায় একযোগে রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন ২৬৮টি কেন্দ্রে এবং এরমধ্যে রাজশাহী জেলায় ৫২টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়।এর আগে সকাল সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে পরীক্ষার্থীরা। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রাজশাহী শিক্ষাবোর্ডের অধীন এবছর […]
আভা ডেস্কঃ গোদাগাড়ীর যুবলীগ নেতা ইসমাইল হোসেন হত্যাকাণ্ডের অভিযোগে ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রোববার বেলা ১১টার দিকে রাজশাহী দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৩৩ জন আসামি কাটগড়ায় উপস্থিত ছিলেন। এসময় একজনের ১০ বছরের কারাদণ্ড, চারজনকে ৬ মাসের কারাদণ্ড ও […]
আভা ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি বলেন, যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র ফাঁস করে যারা আমাদের সন্তানদের ভবিষৎ নষ্ট করার চেষ্টা চালাবে তাদের ছাড় দেয়া হবে না। […]
আভা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে আজ দেশে ফিরে এসেছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৯) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে আজ সকাল ৭টা ২৪ মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে […]
আভা ডেস্কঃ রোটারি ক্লাব অব পদ্মা, রাজশাহীর উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনকে ৩০ হাজার মাস্ক প্রদান করা হয়েছে। রোববার দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নিকট মাস্ক হস্তান্তর করেন রোটারি ক্লাব অব পদ্মা, রাজশাহীর রোটারিয়ানবৃন্দ। স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ গত ১৩ই নভেম্বর বিএনপির কেন্দ্রীয় যুগ্মসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বগুড়া জেলা বিএনপির কমিটি পুনর্গঠন করে বগুড়া পৌরসভার মেয়র, সাবেক জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা কে আহবায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাহালু-নন্দীগ্রাম বগুড়া-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন কে […]
সোহানুল হক পারভেজ তানোর ( রাজশাহী) : তানোরে সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের ঋণখেলাপীর কারণে বাছাইয়ের দিনে প্রার্থীতা বাতিল করা হয়েছিলো। এনিয়ে প্রার্থী আব্দুল মালেক তার সমদয় ঋণ পরিশোধ করে জেলা নির্বাচন অফিসে আপিল করেন। জেলা নির্বাচন অফিস […]
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ১৪ ই নভেম্বর সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে মোট ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর এ উপজেলায় ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান মোট পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৯শত ৭৭জন। পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার লক্ষে বিভিন্ন কেদ্র পরিদর্শন করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী […]
