নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ঢাকা কোচে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম হেরোইনসহ এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে কাটাখালি এলাকায় চেকপোস্ট বসিয়ে এই অভিযোগ চালানো হয়। রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় চাঁপাইনবাবগঞ্জ থেকে এক ব্যক্তি হেরোইন নিয়ে […]
পাবনা প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ ও খুলনার কয়রায় দুই ছাত্রলীগ নেতাকে হত্যার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ছাত্র লীগের নেতা কর্মীরা । মঙ্গলবার দুপুরে পাবনা শহরের শালগাড়ীয়ার মালিগলি স্কুলের সামনে থেকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক তাজুল ইসলাম’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা […]
তানোর প্রতিনিধিঃ তানোরে সরনজাই ইউপি’র চেয়ারম্যানসহ গ্রেপ্তারী পরোয়ানার পলাতক ৩ জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। আজ মঙ্গলবার গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। গত সোমবার রাতে তানোর থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ানায় পলাতক আসামী সরনজাই ইউপি চেয়ারম্যান ও সরনজাই ইউনিয়ন আ’লীগ সভাপতি সিধাইড় গ্রামের মৃত আব্দুল হাকিম মন্ডলের […]
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১ টায় সরকারি কলেজ চত্ত্বর থেকে মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জিরো পয়েন্টে স্বাধীনতা মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত […]
আভা ডেস্কঃ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত প্রতিবেদন প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তাকে নিয়ে কথা বলেছেন তার স্ত্রী সামিরা হক। সামিরা বলেছেন, সালমানের মা নীলা চৌধুরী বলেন আমি নাকি ইমনকে জোর করে বিয়ে করেছি। তার এই কথাটা একদমই ঠিক না। ইমন […]
আভা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রীকে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘ভারতের অংশগ্রহণ ছাড়া মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠান পূর্ণতা পাবে না।’ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতে কী ঘটেছে, কী ঘটেনি, সেটিই তাদের অভ্যন্তরীণ ব্যাপার। […]
সাপাহার প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার উন্নয়নের রূপকার ও স্থপতি বাংলাদেশ সরকারের সাবেক ক্যাবিনেট সচিব মরহুম এম, মহবুবউজ্জামানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলেক্ষে মঙ্গলবার বিকেল ৫টায় জিরো পয়েন্ট স্বাধীনতা মুক্তমঞ্চে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান […]
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন হচ্ছে না। গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় শিক্ষক-শিক্ষার্থী উভয়পক্ষের যুক্তি শোনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিন্ধান্ত নেন। তবে পিএসসিতে বিভাগের কোড অন্তভুক্তি করণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়। এর আগে একমাসেরও বেশি […]
আভা ডেস্কঃ রাজধানীর ডেমরায় দুই শিশু নুসরাত জাহান ও ফারিয়া আক্তারকে ধর্ষণচেষ্টার পর হত্যার মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রাণদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা সমহারে দুই পরিবার পাবে। ঢাকার তিন নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমাদ্দার মঙ্গলবার এ […]
আভা ডেস্কঃ এ ম্যাচে খেলতে নামার আগে মুহুর্মুহু সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন তামিম ইকবাল। ধীর হয়ে গেছেন, দলকে মন্থর শুরু এনে দিয়ে বিপদে ফেলছেন-এরকম কতশত বাক্যবাণে জর্জরিত হন তিনি। তাকে রীতিমতো ধুয়ে দেন সমালোচকরা। শক্ত হাতে সেই সমালোচনার জবাব দিলেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের দিনটিকে মোক্ষম সময় হিসেবে বেছে […]
