জাহাঙ্গীর অালমঃ সোমবার বেলা ১:৩০ মিনিটের দিকে মেহেরপুর কুষ্টিয়া মহাসড়ক এর গাংনীর পশ্চিম মালসাদহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মেহেরপুর জেলা ট্রাফিক পুলিশ পশ্চিম মালসাদহ নামক স্থানে মোটরসাইকেল চেকপোস্ট বসায়। অপর দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহী মোটর সাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চেকপোস্ট দেখে পালানোর সময় ইজি বাইককে ধাক্কা দেয়। এতে ইজি বাইক পাশের খাদে পড়ে যায়। মোটরসাইকেলের তেমন কোনো ক্ষতি না হলেও ইজিবাইকে থাকা ৭ জন যাত্রী গুরুতর আহত হন। এদের মধ্যে একজন বৃদ্ধের পা ভেঙে যায়। আহত যাত্রীদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
Next Post
রাসিক মেয়র লিটন কে ঈদ শুভেচ্ছা জানায়, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, এবং আর এম পি পুলিশ কমিশনারবৃন্দ।
মঙ্গল জুন ৪ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাওয়ায় রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ নানান শ্রেণিপেশার মানুষ। আজ সোমবার দিনভর নগরভবনে মেয়রকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা। সোমবার দুপুরে মেয়র খায়রুজ্জামান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। শুভেচ্ছা জানিয়েছেন জেলা প্রশাসক […]
এই রকম আরও খবর
-
৩ অক্টোবর, ২০২০, ১১:০৩ অপরাহ্ন
মেয়র লিটনের সাথে নবাগত রাজশাহী জেলা পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ
-
৩১ জুলাই, ২০২২, ৬:১৩ অপরাহ্ন
নন্দীগ্রামে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
-
৯ ফেব্রুয়ারি, ২০২১, ৬:২৩ অপরাহ্ন
রাবি ভর্তি পরীক্ষাঃ চূড়ান্ত আবেদন ২৩ মার্চ শুরু শেষ হবে ৩১ মার্চ
-
৭ জুন, ২০১৮, ৯:১২ পূর্বাহ্ন
রাজশাহীতে বিউটি পার্লারের জরিমানা।
-
২৩ জুলাই, ২০২০, ৫:৫১ অপরাহ্ন
রাজশাহীতে মাস্ক ব্যাবহার না করে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করাই ৭ জনকে অর্থদণ্ড
-
১৫ আগস্ট, ২০২০, ৬:০৯ অপরাহ্ন
র্যাব-৫ এর পৃথক অভিযানে ইয়াবা এবং গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
