রাজশাহীর আম পাহারায় পুলিশ, সংবাদিকদের জানালেন এস পি শহিদুল্লাহ।

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী পুলিশ সুপার কায্যলয়ে আয়োজিত সাংবাদিক সভায় এসপি মো. শহিদুল্লাহ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী রাজশাহীর আম বাগানগুলোতে পুলিশের নজরদারির মধ্যে আনা হয়েছে। রাজশাহীর আম সারাদেশ ছাড়াও বিদেশে রফতানি হয়। এ কারণে আমে যাতে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এমন কোনো কেমিক্যাল ব্যবহার না হয় তা নিশ্চিত করতে এরইমধ্যে বাগান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হয়েছে।

রোববার সকাল ১১টায় এসপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি আরো বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে বিভিন্ন উপজেলার আম বাগানগুলো মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।

এ সময় রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির কথা উল্লেখ করে এসপি মো. শহিদুল্লাহ বলেন, মাদকের ব্যাপারে তাদের নীতি জিরো টলারেন্স। এজন্য প্রতিদিনই অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হচ্ছে। আটক হচ্ছে মাদকের সঙ্গে জড়িতরাও। ফলে মাদক এখন অনেকটা নিয়ন্ত্রণে বলা যায়।

তবে রাজশাহীতে অন্যান্য অপরাধ কমলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ বেড়েছে। এতে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে বিপথগামী হচ্ছে। তাই এই বিষয়টি এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্যান্য অপরাধের মতো সাইবার ক্রাইমরোধেও তারা অধিক সতর্ক রয়েছেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জেলার আইন-শৃংখলা বিষয়ে নানা সমস্যার কথা তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার এগুলো শুনে দ্রুত সমাধানের আশ্বাস দেন। এছাড়া সভায় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন এসপি।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইফতেখায়ের আলম।

Next Post

পদ্মা বাঁচাতে বালু মহল ইজারার নামে লোপাট বন্ধের দাবিতে মানববন্ধন।

সোম এপ্রিল ২২ , ২০১৯
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে পদ্মা বাঁচাতে মধ্যশহর তালাইমারীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ, পাঁচানী মাঠে বাড়িঘর ধ্বসের প্রতিবাদ এবং গত ৫ বছরে নামমাত্র মূল্যে বালুমহল ইজারা দিয়ে রাষ্ট্রীয় সম্পদ লোপাটের সাথে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর সাহেববজার জিরোপয়েন্ট এলাকায় প্রেসক্লাব চত্বরে জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের […]

এই রকম আরও খবর

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links