নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:চাঁপাইনবাবগঞ্জে এক জনপ্রতিনিধিকে অস্ত্র ও হেরোইন দিয়ে ফাঁসানোর অভিযোগে পুলিশের সোর্স আব্দুল খালেককে আটক করেছে পুলিশ। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
মঙ্গলবার সকালে আটকের পর দুপুরে তাকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। আব্দুল খালেক সদর উপজেলার জোড়া বকুলতলা গ্রামের ভুটু আলীর ছেলে।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, আব্দুল খালেক দুটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন রাখেন সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়য়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কাশেমের বাড়ির পেছনে। পরে আব্দুল খালেকই পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে অস্ত্র ও হেরোইন উদ্ধার করে। কিন্তু ঘটনা সন্দেহজনক হলে সোর্স আব্দুল খালেককে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, ইউপি সদস্য আবুল কাশেমকে ফাঁসানোর জন্যই আব্দুল খালেক অস্ত্র ও মাদক রেখেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।
Next Post
চারঘাটে ইট ভাটা পরিবেশ নষ্টের মূল কারন।
মঙ্গল জুন ৫ , ২০১৮
চারঘাট প্রতিনিধিঃ ফসলি জমি নষ্ট করে এবং সরকারী নিয়মনীতি উপেক্ষা করে রাজশাহীর চারঘাটে চলছে অবৈধ ইটভাটা। ফলে শুধু চাষাবাদ নয়, দুষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এনিয়ে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেনা ভুক্তোভুগী এলাকাবাসী। তবে অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে প্রভাবশালী ইটভাটা মালিক মাজদার রহমান অনুমোদনহীন […]

এই রকম আরও খবর
-
৭ মার্চ, ২০২০, ৭:৩৩ অপরাহ্ন
রাজশাহী জেলা আওয়ামীলীগঃ ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ।
-
১৯ জানুয়ারি, ২০২০, ৯:৩৩ অপরাহ্ন
প্রেমিকের সাথে ঝামেলার জেরে রাজশাহী নগরীতে কলেজ ছাত্রীর আত্নহত্যার চেষ্টা ।
-
২ মার্চ, ২০১৯, ৮:১৯ অপরাহ্ন
কৃতি শ্যানন ও সুশান্ত সিং তারকাদয়ের জুটির মধ্যে শুরু হয়েছে লড়াই।
-
১৭ জুলাই, ২০১৯, ৪:০৪ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় তালাকের ১৫ দিন পর শয়ন কক্ষ থেকে চাঁদনী খাতুন নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
-
৫ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৪৭ অপরাহ্ন
জ্বীন তাড়ানোর নামে মানসিক রোগীকে হত্যা, র্যাবের হাতে আটক-৩ ।
-
২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:৩৪ অপরাহ্ন
ঢাকা সিটি নির্বাচনেও ইসি ব্যর্থতার প্রমাণ দিয়েছে, সুজন ।
