নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি করপোরেশনের অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। রাসিক নির্বাচনে ভোটগ্রহণের দিনে বিভিন্ন অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার বুলবুল তার আইনজীবীর মাধ্যমে ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। ট্রাইব্যুনালে মামলা করার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও রাসিক নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেন, জনগনের মৌলিক অধিকার নেই। যখন মিডিয়ার মুখ বন্ধ তখন মামলা না করে উপায় নেই। ট্রাইব্যুনালে মামলাটি আইনজীবীর মাধ্যমে দায়ের করেছি। উল্লেখ্য, গত ৩০ জুলাই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আ’লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন ১ লাখ ৬৫ হাজার ৯৬ ভোট পান। তার নিকটতম প্রার্থী বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল পান ৭৭ হাজার ৭০০ ভোট।
Next Post
আমার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে
শুক্র সেপ্টে. ৭ , ২০১৮
আভা ডেস্ক : হালের আলোচিত অভিনেত্রী পরীমণির ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। আজ সন্ধ্যা থেকে আইডিটি তার নিয়ন্ত্রণে নেই। এছাড়া ফেসবুক ভেরিফাইড লাইক পেজটিও তার নিয়ন্ত্রণে নেই বলে জানান পরীমণি। পরীমণি বলেন, আমার ফেসবুক আইডিটি হ্যাকড হয়েছে। আজ সন্ধ্যা থেকে আইডিটি’তে আমার নিয়ন্ত্রণ নেই। এছাড়া আমার ফেসবুক ভেরিফাইড লাইক পেজটির এ্যাডমিন […]
এই রকম আরও খবর
-
১ জুলাই, ২০১৮, ৩:০৪ পূর্বাহ্ন
হাসতে নেই মানা, আবার জোকস।
-
১৪ জুন, ২০১৯, ৫:১৬ পূর্বাহ্ন
How the Raptors Won Their First N.B.A. Championship
-
১৪ সেপ্টেম্বর, ২০১৮, ৩:২৯ পূর্বাহ্ন
এ ‘নির্লজ্জ’ দেশগুলো চরমভাবে অধিকার কর্মীদের ওপর বলপ্রয়োগ করে।
-
২৮ মে, ২০১৯, ১০:২৫ পূর্বাহ্ন
জাপানে এক যুবকসহ ১৬ জনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যাচেষ্টা করে ওই দুর্বৃত্ত।
-
৮ জানুয়ারি, ২০২০, ১:৩২ পূর্বাহ্ন
মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়া আগে অসাধারণ ও আধ্যাতিক কিছু কথা লিখে গেছেন সোলাইমানি।
-
৭ জুন, ২০১৯, ২:১৯ অপরাহ্ন
ভারতীয় বিমানবাহিনীর প্লেন এএন-৩২ নিখোঁজের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন পাইলটের স্ত্রী।
