তদন্ত করে সাক্ষী পাওয়া যাবে বা পাওয়া যাবে না—দুটির যেকোনও একটি ঘটবে।’

আভা ডেস্ক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর বর্তমান আমির মকবুল আহমাদের বিরুদ্ধে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতাও খুঁজে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তবে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা মিললেও গত দু’বছর ধরে চলতে থাকা এ তদন্তের অগ্রগতিতে সাক্ষী সংকট দেখা দিয়েছে।

তদন্ত প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে সংস্থাটির সিনিয়র সমন্বয়ক সানাউল হক বলেন, ‘তদন্তের কাজটি মূলত নির্দিষ্ট কর্মকর্তাদের দিয়ে করানো হয়। তদন্তের নির্দিষ্ট কোনও স্টেজ তৈরি না থাকায়, কোন পর্যন্ত তদন্ত হয়েছে, তা বলা সম্ভব হয় না। তবে কোনও অভিযোগ পাওয়ার পর আমরা তার প্রাথমিক তদন্ত করি। পরে অধিকতর তদন্তের জন্য এরসঙ্গে যুক্ত হই আমরা। তারপর সাক্ষী সংগ্রহের বিষয়ে আমরা প্রসিকিউটরদের নিয়ে যাই। এরপরই আমাদের তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেই।’

২০১০ সালে জামায়াতের তৎকালীন আমির মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করেন দলের নায়েবে আমির মকবুল আহমাদ। মানবতাবিরোধী অপরাধের দায়ে নিজামীর ফাঁসি কার্যকরের পাঁচ মাস পর ২০১৬ সালের ৩ অক্টোবর তিনি দলের আমির নির্বাচিত হন। এর আগে ২০১৫ সালে ফেনীর দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তার পাঠানো এক প্রতিবেদনে একাত্তরে হত্যা ও হত্যার নির্দেশদাতা হিসেবে মকবুল আহমাদের নাম উঠে আসে।

গত বছরের ৮ নভেম্বর মকবুলের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজতে মাঠে নামে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। প্রাথমিকভাবে তারা অভিযোগের সত্যতা খুঁজে পায়। এরপর ওই বছরের ১৪ নভেম্বর মৌলভীবাজারের একটি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের জন্য সংবাদ সম্মেলন ডাকে সংস্থাটি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মকবুল আহমাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকার সত্যতা নিশ্চিত করে তদন্ত সংস্থা।

তদন্ত সংস্থা থেকে পাওয়া তথ্য অনুসারে, মকবুল আহমাদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটির অন্যতম নেতা ও রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা।

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগকারীদের দেওয়া বক্তব্যে বলা হয়েছে— একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মকবুল আহমাদ রাজাকার বাহিনীর কমান্ডার ছিলেন। তার নির্দেশে স্থানীয় রাজাকার ও আল বদর বাহিনীর সদস্যরা ফেনী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের তৎকালীন নেতা মুক্তিযোদ্ধা মাওলানা ওয়াজ উদ্দিনকে চট্টগ্রামে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এছাড়া, মকবুল আহমাদের বিরুদ্ধে দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের লালপুর গ্রামের হিন্দুপাড়ায় আগুনে পুড়িয়ে ১০ জনকে হত্যার অভিযোগ রয়েছে।

এদিকে, ২০১৬ সালে অভিযোগের বিষয়ে তদন্তে নামলেও ২০১৮ সালে এসেও সেই তদন্ত কাজ প্রাথমিক পর্যায়েই রয়ে গেছে। এ বিষয়ে জানতে চাইলে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান বলেন, ‘অভিযোগটি এখনও প্রাথমিক তদন্ত অবস্থায় রয়েছে। তবে তদন্ত শেষ করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু যতই সময় যাচ্ছে, ততই মানুষ (সাক্ষীরা) মুখ খুলছে না। মূলত এজন্যই দেরি হচ্ছে। তার (মকবুল) বিরুদ্ধে একটি মামলা প্রাথমিক তদন্ত অবস্থায় পেন্ডিং আছে। এ মূহূর্তে এটুকুই বলতে পারি। তদন্ত শেষ হতে আরও সময় লাগবে।’

তদন্তে কোনও প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্তের ক্ষেত্রে কোনও প্রতিবন্ধকতা নেই। তদন্ত করে সাক্ষী পাওয়া যাবে বা পাওয়া যাবে না—দুটির যেকোনও একটি ঘটবে।’

তদন্ত সংস্থার সিনিয়র সমন্বয়ক সানাউল হক বলেন, ‘অনেক সময় সাক্ষীরা থাকে না। আমরা তদন্তে যাচ্ছি জেনে তারা অনেকেই সরে পড়েন। স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করলে এই কাজটি সহজ হয়। এসব মামলাতে সাক্ষীদের একত্রিত করাটাই মূল বিষয়।’

আবদুল হান্নান খান বলেন, ‘মকবুলের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতাকে কেন্দ্র করে আমরা সাক্ষী-প্রমাণ সংগ্রহের চেষ্টায় আছি। প্রাথমিক তদন্ত এখনও চলছে, অগ্রগতিও আছে। তবে দীর্ঘদিন পর মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হওয়ার কারণে এ ধরনের মামলার অনেক আসামিই মারা যাচ্ছেন। আবার মামলার সাক্ষ্য প্রমাণও নষ্ট হয়েছে। বাদীরা মারা যাচ্ছেন।

এছাড়া, একটি বিশাল অংশ অর্থবিত্ত দিয়ে তাদের (অপরাধীদের) পক্ষে কাজ করাচ্ছে, যেন সত্য উদ্ঘাটন করা সহজ না হয়। দেশ-বিদেশের অর্থবিত্ত দিয়ে সাক্ষীদের কিনে ফেলার চেষ্টাও করা হচ্ছে। ফলে মামলার সাক্ষীদের সংগ্রহ করতে সময় লাগছে।’ বাংলা ট্রিবিউন

Next Post

তারেক রহমানের কারামুক্তি দিবসে নগরীতে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল

সোম সেপ্টে. ৩ , ২০১৮
নিজস্ব প্রতিনিধি : আগামীর রাষ্ট্র নায়ক বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের ১১তম কারামুক্তি দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকেলে নগরীর মালোপাড়া বিএনপি কার্যালয়ে মহানগর যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট। প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির বন […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links