নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে উপজেলার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়, দামগাড়া সিদ্দিকীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, কালিশ পুনাইল হামিদীয়া ফাজিল মাদ্রাসা, ওমরপুর সতীশ চন্দ্র কারিগরি স্কুল এন্ড বিএম কলেজ কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। এবার নন্দীগ্রাম উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোমোট ১৪১৬ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করছে। এর মধ্যে অনুপস্থিত পরিক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন। নন্দীগ্রামের প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু। ওই সময় বিভিন্ন কেন্দ্রের সচিবসহ পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এদিন পরীক্ষা চলাকালীন সময়ে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা লক্ষ করা যায়নি। উপজেলার সবগুলো কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
Next Post
নন্দীগ্রাম উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত
মঙ্গল এপ্রিল ১৫ , ২০২৫
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: চলতি বোরো মৌসুমে সারের বাজার ব্যবস্থাপনা বিষয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ই এপ্রিল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন. উপজেলা কৃষি কর্মকর্তা […]

এই রকম আরও খবর
-
২৫ আগস্ট, ২০২১, ১:৩৭ অপরাহ্ন
রামেক হাসপাতালে করোনা ইউনিটে আরো ৭ জনের মৃত্যু
-
২৮ ফেব্রুয়ারি, ২০২০, ৮:৩৮ অপরাহ্ন
স্ত্রীর যৌতুক ও নির্যাতনের মামলায় এ এস আই কারাগারে ।
-
৪ ফেব্রুয়ারি, ২০২১, ৮:৫০ অপরাহ্ন
রাসিক মেয়রের সঙ্গে মহিলা কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
-
২৮ জুন, ২০২০, ৫:৫৯ অপরাহ্ন
করোনায় আক্রান্ত পরিবারের পাশে মেয়র লিটনের সহায়তার হাত ।
-
১১ জুন, ২০২০, ৬:৫০ অপরাহ্ন
বগুড়ায় নমুনা দিতে গিয়ে সাংবাদিকের মৃত্যু ।
-
২৬ ডিসেম্বর, ২০২১, ১২:২১ অপরাহ্ন
রাজশাহীর মানবতার ফেরিওয়ালা “মোস্তফা” অসুস্থ্য হয়ে ভর্তি হাসপাতালে
