জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি: রাজশাহীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আন্দোলনে আওয়ামী লীগ ও পুলিশের সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হওয়া পরিবার এবং আহতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৯ মার্চ) বিকেল ৪টায় রাজশাহীর লোকনাথ হাই স্কুল মাঠে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সনি র‍্যাংস এর উপদেষ্টা সাইমন, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম মিন্টু,
মহানগর যুবদলের সদস্য মোঃ মাসুদুল হক মৃধা, ইঞ্জি. আরাফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন,শাহীন আক্তার সাঈদ, সুব্রত রায়, নুরুন্নবী মুক্তা, নাফিজ ইমতিয়াজ ড্যানি, নাজমুল সাকিব নাঈম, বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মিলু প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ তপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থান চলাকালীন হামলায় শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং আহতদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।

Next Post

বিএমডিএ'র বেহালদশা, উপদেষ্টার নির্দেশনা মানছেন না চেয়ারম্যান

বৃহস্পতি এপ্রিল ১০ , ২০২৫
নিজস্ব প্রতিনিধি: রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) গঠন ও দায়িত্ব পালনে সরকারি যে নীতিমালা আছে তার কিছুই মানছেন না চেয়ারম্যান ড. আসাদুজ্জামান। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ অনুযায়ী চেয়ারম্যান বোর্ড সভায় সভাপতিত্ব করবেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে বোর্ড সদস্যদের মতামত সমান হলে নিজেদের ভোট প্রদান করবেন। এর বাইরে তার কোনো […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links