নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফএর চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ২৪৪৯ জন সুবিধা বঞ্চিতরা বিনা মূল্যে পেলেন ১০কেজি করে ভিজিএফএর চাল। ঈদুল আজহা উপলক্ষে সহায়তা হিসেবে ২০মার্চ বৃহস্পতিবার এই চাল বিতরণ করা হয়। এদিন সকাল ১০টায় ১নং বুড়ইল ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরনের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার ফজলুল করিম, অফিস সহকারী আবুল কালাম, তদারকি কর্মকর্তা রবিউল ইসলাম, বিএনপি নেতা মশিউর রহমান মশি, আব্দুর রহিম, উপজেলা মহিলা দলের সভাপতি রেশমা আরা সাথী পরিষদের সচিব আলমগীর কবির, ইউপি সদস্য মহিদুল ইসলাম বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ঠরা জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সহায়তা হিসেবে ইউনিয়নের ২৪৪৯ জন সুবিধা বঞ্চিত দুস্থ্য, অসচ্ছল ও অতি দরীদ্রের মাঝে বিনামূল্যে ১০কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
Next Post
এবার রাজশাহীতে ইডি'র পদ দখল করলেন এমপি ফারুকের ঘনিষ্ঠজন
রবি মার্চ ২৩ , ২০২৫
নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ট। একাধিক অনুষ্ঠানে তাদের দেখা গেছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় ঠাকুরগাঁওয়ে প্রকল্প পরিচালক (পিডি) ছিলেন ২০১৪-১৫ সালে। সেই প্রকৌশলী এবার দখল করলেন নির্বাহী পরিচালকের (ইডি) চেয়ার। রোববার সকালে দায়িত্বপালনরত নির্বাহী পরিচালক […]

এই রকম আরও খবর
-
২২ মে, ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে তাহেরপুর পৌর আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল
-
১৩ জুলাই, ২০১৯, ৫:৩৪ অপরাহ্ন
লালমনিহাটে বন্যার পানিতে শ্রেণিকক্ষ ডুবে যাওয়ায় ৩৪টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে।
-
১৮ ডিসেম্বর, ২০২১, ৬:৩০ অপরাহ্ন
বাগমারায় সেই মোনাজাতকারী পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক- বহিষ্কার
-
৮ সেপ্টেম্বর, ২০১৮, ৮:০৪ অপরাহ্ন
টাঙ্গাইলে সহস্রাধিক ইয়াবাসহ গ্রেফতার ২
-
১০ সেপ্টেম্বর, ২০২১, ১১:০৭ অপরাহ্ন
তানোরে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
-
৯ মার্চ, ২০২৩, ৯:৩২ অপরাহ্ন
রাজশাহীতে ভুলবসত ১৭ দিনের বাচ্চাকে ৪ টিকা প্রদান, অভিভাবক চিন্তিত
