নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে একটি পিকআপ ভ্যানসহ ৪টি চোরাই গরু উদ্ধার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া মালতিনগর এলাকার মৃত মাজেদের পুত্র জাহিদুল ইসলাম জাহিদ (৪২), শাজাহানপুর থানার হেলেঞ্চা পাড়ার মৃত আহমেদ আলীর ছেলে বজলুর রশিদ (৫০)। নন্দীগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বুধবার রাতে পৌর এলাকায় গরু চুরি সংক্রান্ত ঘটনায় মামলার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার (ওসি) তারিকুল ইসলামের নেতৃত্বে থানার একদল চৌকাস টিম গত ২৭সেপ্টেম্বর বিকেলে ধুনট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় তাদের নিকট থেকে একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার হয়। এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, একটি পিকআপ ভ্যান ও ৪টি চোরাই গরু উদ্ধার সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বগুড়া কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।
Next Post
দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক রিটনের আর্থিক সহায়তা প্রদান
রবি সেপ্টে. ২৯ , ২০২৪
নিজস্ব প্রতিনিধি: রাজশাহী মহানগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রাজশাহী বিভাগ) ও রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে ১১ নং ওয়ার্ড রাজাহাতা কালীমন্দির ও শিব মন্দিরের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হাতে বিএনপির পক্ষ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর (শনিবার) যুবদলের এ নেতা […]

এই রকম আরও খবর
-
১ এপ্রিল, ২০২১, ৮:২১ অপরাহ্ন
বেনাপোলে ১৫টি স্বর্ণেরবার সহ যুবক আটক
-
৩১ জানুয়ারি, ২০২১, ১:০০ পূর্বাহ্ন
মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার মেয়র পদে শহিদের জয়।
-
৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪৯ অপরাহ্ন
ফাইটার রাজশাহীর হয়ে খেলবেন অল রাউন্ডার সোম্য সরকার
-
১৩ ফেব্রুয়ারি, ২০২২, ৬:০৪ অপরাহ্ন
রাজশাহীতে টিকিট কালোবাজারি ধরতে দুদকের ঝটিকা অভিযান
-
৩ ফেব্রুয়ারি, ২০২২, ৯:৫৩ অপরাহ্ন
অসচ্ছল পরিবারের যমজ দুই শিক্ষার্থী পেল রাজশাহী পুনাকের আর্থিক সহায়তা
-
১২ ডিসেম্বর, ২০২৪, ৯:৪৮ অপরাহ্ন
১৩ ডিসেম্বর নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস
