নিজস্ব প্রতিনিধি: রাজশাহী-২ আসনে শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে মাঠে নেমেছেন মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। এ উপলক্ষে আজ সকালে মহানগরীর রেলস্টেশন এলাকা থেকে নগর যুবলীগের সাবেক সভাপতি রমজান আলীর নেতৃত্বে নৌকার পক্ষে একটি বিশাল প্রচার মিছিল বের করা হয়।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে মহানগর যুবলীগের নেতারা আগামী ৭ জানুয়ারির নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে বিপুল ভোটে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানান।
এসময় মহানগর যুবলীগের সাবেক সহ-সভাপতি আমিনুর রহমান খান রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক রায়হানুর রহমান রয়েল, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হাসান খান চৌধুরী ইতুসহ মহানগর যুবলীগের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Next Post
মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়ে লাভ নাই, নৌকার গণজোয়ার শুরু হয়েছে বাগমারায়- কালাম
বৃহস্পতি জানু. ৪ , ২০২৪
নিজস্ব প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী -৪ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেছেন, উন্নয়ন ও গণতন্ত্রের প্রতীক নৌকার পক্ষে সারাদেশে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার পক্ষে জনগণ আবারো ভোট দিবে। এবার বাগমারায় গতকালের সভার পর থেকে স্বতঃস্ফূর্তভাবে নৌকার পক্ষে নেমেছে বাগমারাবাসী। নৌকায় গণজোয়ার শুরু […]

এই রকম আরও খবর
-
১৫ জুন, ২০২০, ৪:৩১ অপরাহ্ন
তামিল অভিনেত্রীর গাড়িতে ১০০ মদের বোতল ।
-
১৫ জানুয়ারি, ২০২২, ৬:২৯ অপরাহ্ন
আয়া-নার্সের সিজারে নবজাতকের কপালে ৯ সেলাই
-
২ জানুয়ারি, ২০২১, ৬:২০ অপরাহ্ন
রাজশাহী বিমানবন্দরে পুলিশ প্রধানকে ফুলেল শুভেচ্ছা।
-
২৫ মে, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ন
বৃদ্ধ মাকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়ওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
-
১৯ এপ্রিল, ২০২৩, ১০:৪০ অপরাহ্ন
কেশরহাট পৌরসভা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার
-
২৮ সেপ্টেম্বর, ২০২১, ৫:৩০ অপরাহ্ন
দ্রব্যমূল্যের উর্দ্ধগতিতে জনদূর্ভোগ চরমে উঠেছে : জিএম কাদের
