নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-নওগাঁ মহাসড়কে বাকশৈল দ্রুতগতির অবৈধ গরুবাহী ভুটভুটি, অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষ ঘটনাস্থলে এক ও চিকিৎসাধীন অবস্থায় ২ মোট ৩ জন নিহত হয়েছে।
২ আগস্ট (বুধবার) বেলা সাড়ে দশটায় মোহনপুর কেশরহাট পৌরসভার বাকশৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগমারা উপজেলার জিয়া এলাকার আজিবার রহমান (৩৫), উপজেলা সদর মোহনপুর এলাকার জাহাঙ্গীর (৪৫), কেশরহাট পৌর সাকোয়া এলাকার আবুল হোসেন (৫৫)। আহত চারজন হলেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর (৬০),
আনসাবুজ্জামান (৭০), গাঙ্গোপাড়া এলাকার
তৈয়ব আলী (৫০) নওগাঁ জেলার নজিপুর উপজেলার চঞ্চল (২৩)।
বিষয়টি নিশ্চিত করে মোহনপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নিতাই চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করে বলেন রাজশাহী নওগাঁ মহাসড়কে একটি গরু ভর্তি অবৈধ ভূটভুটি সিটি হাটে আসার সময় অটোরিক্সা ও বাইসাইকেল ত্রিমুখী সংঘর্ষে হলে ঘটনাস্থলে একজন ও এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দুইজন মারা যান। আরো চারজন আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।
Next Post
যুবলীগ নেতা নাহানের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ
বুধ আগস্ট ২ , ২০২৩
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহানের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে। উদ্দেশ্য প্রনোদিতভাবে শোকাবহ আগস্ট মাসে জরুরি কাজে কক্সবাজার যাওয়াকে আনন্দ ভ্রমণ নামে মিথ্যা প্রচারণায় লিপ্ত হয়েছে একটি চক্র। গত ৩০ জুলাই নিজের ব্যক্তিগত কাজে কয়েকজন সফর সঙ্গী নিয়ে তিনি কক্সবাজার যান। কাজ শেষে […]

এই রকম আরও খবর
-
১ জানুয়ারি, ২০২৪, ৭:৫১ অপরাহ্ন
বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর হামলায় অবুঝ শিশু গুরুতর আহত
-
২৮ জুলাই, ২০২১, ২:৪২ অপরাহ্ন
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী দিলেন এমপি মোশারফ
-
২৫ মার্চ, ২০২১, ৯:০৪ অপরাহ্ন
১ মিনিট বাতি নিভিয়ে ২৫ মার্চ কালো রাত স্মরণ
-
২৫ জানুয়ারি, ২০২১, ৮:০৫ অপরাহ্ন
নাচোল প্রেসক্লাবের সদস্যদের সাথে উপজেলা প্রশাসনের বার্ষিক বনভোজন।
-
২৩ আগস্ট, ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও ফগার স্প্রে কার্যক্রম
-
১ জুন, ২০১৯, ১:১৩ অপরাহ্ন
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেসবুকে রোগীদের বিশুদ্ধ পানির জন্য আবেদন।
