নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ সংশ্লিষ্ট মাদ্রাসা ছাড়া অন্য কোথাও নিয়োগ পরীক্ষা নেওয়া যাবে না। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকার দামগাড়া সিদ্দিকীয়া ফাযিল স্নাতক মাদ্রাসার নিয়োগ নির্বাচনী লিখিত ও মৌখিক পরীক্ষা অনেকটা গোপনে বগুড়া সদর উপজেলা শহরের ঠনঠনিয়া এন,এ,এন ফাযিল মাদ্রাসায় গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, মাদ্রাসার বাইরে নিয়োগ নির্বাচনী পরীক্ষার উদ্দেশ্যই দুর্নীতি। অন্যদিকে দামগাড়া মাদ্রাসার অধ্যক্ষ ও গভর্নিং কমিটির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে অনিয়ম ও নিয়মবহির্ভূত নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে গত বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক ও নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন ওই মাদ্রাসার অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের প্রার্থী জাহিদ হাসান।
Next Post
সিআরপি পিছিয়ে পড়া কাটাখালি ও কাপাশিয়াকে এগিয়ে নিয়ে যাবে- লিটন
বৃহস্পতি ফেব্রু. ৯ , ২০২৩
নিজস্ব প্রতিনিধিঃ পক্ষঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) সাভার সদর দপ্তরের আদলে প্রথমবারের মতো রাজশাহী বিভাগে আঞ্চলিক পুনর্বাসন কেন্দ্র প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহী মহানগরীর উপকণ্ঠে কাটাখালি পৌরসভার কাপাসিয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পরিবারের পক্ষ থেকে দান করা ১৫ বিঘা জমির উপর এই পুনর্বাসন […]

এই রকম আরও খবর
-
১ আগস্ট, ২০২২, ৩:৪৯ অপরাহ্ন
রাজশাহীতে শোকের মাসের ১ম দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
-
১৯ সেপ্টেম্বর, ২০২১, ৫:৪৩ অপরাহ্ন
আমন আবাদে ভালো ফলনের আশায় স্বপ্নে বিভোর নন্দীগ্রামের কৃষক
-
১৫ ডিসেম্বর, ২০২১, ৪:৩৭ অপরাহ্ন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
-
১৯ অক্টোবর, ২০২১, ১০:০৭ অপরাহ্ন
রাজশাহীর ছেলে বগুড়ায় র্যাবের হাতে মাদকসহ আটক
-
২৯ অক্টোবর, ২০২২, ৬:২৬ অপরাহ্ন
ছোটবনগ্রাম বারো রাস্তা হতে পারিলা ইউনিয়নের রাস্তা পর্যন্ত নতুন কার্পেটিং এর উদ্বোধন
-
২৫ জুলাই, ২০২২, ৯:০৯ অপরাহ্ন
কাটাখালী ৮ নং হরিয়ান ইউনিয়নে সাধারণ সম্পাদক পদপ্রার্থীর ফেন্সিডিল খাওয়ার ছবি ভাইরাল
