আব্দুর রউফ উজ্জল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে শীতের আগমনী আগাম বার্তায় খেজুর গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা। প্রভাতের শিশির ভেজা ঘাস আর ঘন কুয়াশার চাঁদর শীতের আগমনের বার্তা জানান দিচ্ছে। মৌসুমি খেজুরের রস দিয়েই গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। শীত যত বাড়বে খেজুর রসের মিষ্টিও তত বাড়বে। শীতের দিনের সবচেয়ে আকর্ষণ দিনের শুরুতে খেজুরের রস, বিকাল রস ও সুস্বাদু গুড়-পাটালি। আর সুস্বাদু পিঠা, পায়েস তৈরিতে আবহমান কাল থেকে খেজুর গুড় ওতপ্রোতভাবে জড়িত। দেশের প্রাচীন জনপদ বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলা খেজুর গুড়-পাটালির জন্য অনেকটাই বিখ্যাত বলা চলে। উত্তর বঙ্গের সর্ব বৃহৎ সাপ্তাহিক ওমরপুরের হাটে প্রতি শুক্রবার প্রায় কয়েক টন খেজুরের গুড়-পাটালি ক্রয়-বিক্রয় হয়।
Next Post
অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী'র সভাপতি রণজিৎ, সম্পাদক মুকুল
রবি অক্টো. ২৩ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ, রাজশাহী জেলা শাখার নির্বাচনে সভাপতি রণজিৎ কুমার কবিরাজ এবং সাধারণ সম্পাদক মুকুল কুমার বর্দ্ধন নির্বাচিত হয়েছেন। শুক্রবার (২১ অক্টোবর) স্থানীয় সনাতন ধর্মসভা মন্দিরে আয়োজিত এক বিশেষ সভায় সভাপতিত্ব করেন প্রবীণ সৎসঙ্গী শ্রী সুভয় পদ ঘোষ। সন্ধ্যায় বিনতী প্রার্থণা শেষে শ্রীশ্রী ঠাকুরের আদর্শ প্রচার ও […]

এই রকম আরও খবর
-
২৯ জানুয়ারি, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ন
মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন
-
১৪ নভেম্বর, ২০২০, ১০:১৬ অপরাহ্ন
রাজশাহীতে শ্যামাপূজা উৎসব উদযাপিত।
-
১২ ডিসেম্বর, ২০২২, ৮:০০ অপরাহ্ন
রাজশাহীতে সওজ’র উচ্ছেদ অভিযান পরিচালিত
-
৮ মার্চ, ২০২০, ৯:৪০ অপরাহ্ন
রাজশাহীর তানোরে আদিবাসী গৃহবধুকে ধর্ষণের দায়ে যুবক আটক ।
-
১৪ জুন, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ন
গত ৫ বছরে ওয়ার্ডবাসীর অর্পিত দায়িত্ব শতভাগ পালন করেছি- কামরুজ্জামান কামরু
-
৩০ এপ্রিল, ২০২০, ৩:০৩ অপরাহ্ন
দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন যুবলীগ নেতা সোহেল
