নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ,
চাঁপাইনবাবগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে স্থানীয় সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মীসহ জেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান প্রধানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু হায়াত মোঃ রহমতুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নবাগত জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক নিজের পরিচিতি দিয়ে বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে রাখেন, বিশিষ্ট সমাজসেবক মুনিম-উদ-দৌলা, জেলা রেজিষ্টার মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেসর রহমান, সাংবাদিক এম এম মাহবুব প্রমুখ।
সভায় নবাগত জেলা প্রশাসক জেলার সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়ন, আইন শৃংখলার উন্নয়ন, মাদকমুক্ত করনে দ্রুত কর্মপরিকল্পনা তৈরী করে সকলকে নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী এ জেড এম নুরুল হক গত ৯ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
Next Post
জয়পুরহাটে ৩৭৫পিস ভারতীয় ব্রুপেনোরফিন ইঞ্জেকশন, এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব
সোম আগস্ট ১৩ , ২০১৮
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ৩৭৫পিস ভারতীয় ব্রুপেনোরফিন ইঞ্জেকশনসহ জিয়া হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। সোমবার দুপুরে পাঁচবিবি উপজেলার কোকতারা বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত জিয়া হোসেন (২৯) চুয়াডাঙ্গা সদরের রুপছায়া সিনেমা হলপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবু […]
এই রকম আরও খবর
-
২৯ মে, ২০১৮, ১০:০৩ অপরাহ্ন
কুমিল্লায় পুলিশের বন্দুকযুদ্ধে নিহত ১ মাদক ব্যবসায়ী।
-
২ জুলাই, ২০১৮, ১১:১৮ পূর্বাহ্ন
গুজব ছড়িয়ে হত্যার পরিকল্পনা
-
২৫ জুন, ২০১৮, ১১:৩৭ অপরাহ্ন
ব্রিটিশ গনমাধ্যমে তুরস্কে নির্বাচন।
-
৩১ ডিসেম্বর, ২০১৯, ১২:২৬ পূর্বাহ্ন
বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বাম গণতান্ত্রিক জোট রাজশাহী শাখা
-
৬ জুলাই, ২০১৯, ২:৩০ অপরাহ্ন
কোথায় আপনার শিশু? নিরাপদ তো, নাকি কোন নরপশুর লালসার স্বীকার হচ্ছে।
-
১৫ জুন, ২০১৯, ২:১১ পূর্বাহ্ন
রাসিকে পরিবহন শাখায় যুক্ত হলো নতুন ৫টি হাইড্রোলিক ডাম্প ট্রাক।
