নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীতে নারী দিয়ে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে অপহরণ, প্রাণনাশের হুমকি ও মোট অংকের চাঁদা আদায় করে জীবন-যাপন করাই তাদের পেশা। অবশেষে গত রবিবার (২৪ জুলাই) রাতে নগরীর বোয়ালিয়া থানার মধুরডাঙ্গা ও চন্দ্রিমা থানার আসাম কলোনী বৌ-বাজার এলাকায় অভিযান চালিয়ে অপরাধ ও প্রতারক চক্রের নারীসহ ৬ সদস্যকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় গ্রেপ্তারকৃত প্রতারকচক্রের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া টাকার মধ্য হতে নগদ আড়াই হাজার টাকা, ১ টি চাকু ও ছিনিয়ে নেয়া ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. রফিকুল আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Next Post
পুঠিয়াতে মামলা করে বাড়ি ছাড়া কৃষক পরিবার
সোম জুলাই ২৫ , ২০২২
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর পুঠিয়া উপজেলায় রামকৃষ্ণপুর গ্রামে জমির বিরোধের জেরে বোরহান উদ্দিন (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। এসময় বাড়ি ভাংচুর করে টাকা ও স্বর্ণসহ প্রায় ১১ লক্ষ টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারিরা। গত শুক্রবার সকালে এ ঘটনার পরে বোরহানের স্ত্রী আয়েশা খাতুন বাদি হয়ে ২৩ […]

এই রকম আরও খবর
-
৪ জুলাই, ২০২২, ৮:৩০ অপরাহ্ন
বৃদ্ধের পায়ুপথে টর্চলাইট, যুবলীগ নেতা গ্রেপ্তার
-
১১ আগস্ট, ২০২০, ১১:৫৪ পূর্বাহ্ন
শিবগঞ্জে জেলা ডিবি পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ আটক-১ ।
-
২৮ জুলাই, ২০২০, ৫:৫৮ অপরাহ্ন
পুঠিয়ায় বেসরকারী ক্লিনিক সিলগালা, মালিককে ১ মাসের কারাদণ্ড ।
-
২৩ জানুয়ারি, ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
-
২০ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৩৩ অপরাহ্ন
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কঠোর নিরাপত্তা- র্যাব ডিজি
-
৬ জুলাই, ২০২০, ৫:১৭ অপরাহ্ন
রাজশাহী নগরীতে স্বাস্থ্যবিধি মেনে চলার ক্যাম্পেইন শুরু করেছে আরএমপি ।
