নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর কোর্ট এলাকায় সড়ক প্রশস্তকরণে আদালতের ভেতরে সড়ক সংলগ্ন জায়গা ব্যবহারের অনুমতি পেয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের অনুরোধের পরিপ্রেক্ষিতে জনস্বার্থে আইন মন্ত্রণালয় এই অনুমতি প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের হাতে জায়গা ব্যবহারের অনুমতিপত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুমতিপত্র হস্তান্তর শেষে নতুন সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
Next Post
চৌদ্দপাই হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক, প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন
মঙ্গল মার্চ ১৫ , ২০২২
নিজস্ব প্রতিনিধি’ রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড় হতে শ্যামপুর বাঁধ পর্যন্ত ফুটপাতসহ কার্পেটিং সড়ক প্রাইমারী ড্রেন ও কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চৌদ্দপাই ফায়ার সার্ভিস মোড়ে ফলক উন্মোচনের মাধ্যমে এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও […]

এই রকম আরও খবর
-
৯ জুন, ২০২১, ১০:৪৫ অপরাহ্ন
নমুনা সংগ্রহকারী তরুণ সংঘের ১৭ জন পেলেন প্রধানমন্ত্রীর অর্থ
-
১১ আগস্ট, ২০২১, ৭:৫২ অপরাহ্ন
পুনাকের উদ্দ্যোগে আরএমপিতে পালিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি
-
৪ ডিসেম্বর, ২০২০, ১০:৩১ অপরাহ্ন
রাজশাহীতে পশ্চিম রেলওয়ের আয়োজনে “রেল সেবা সপ্তাহ’র উদ্বোধন।
-
২২ এপ্রিল, ২০২১, ৮:০৪ অপরাহ্ন
ফাঁদ পেতে তরুণদের মোবাইল ও টাকা ছিনতাই চক্রের তিন সদস্যকে আটক করেছে আরএমপি ডিবি
-
৭ ফেব্রুয়ারি, ২০২২, ২:০৬ অপরাহ্ন
মোহনপুরের মাদক ও পলাতক আসামিসহ গ্রেফতার ৭
-
২৯ ডিসেম্বর, ২০১৯, ২:৪০ অপরাহ্ন
দার্জিলিংয়ে হলুদ কমলা চাষ এখন ঝিনাইদহের মহেশপুরে ।
