নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ৩০শে ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ড নন্দীগ্রাম কচুগাড়ি গ্রামের মোঃ রবিউল ইসলামের মেয়ে মোছাঃ জান্নাতী (১৪) এর সাথে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের নিনগ্রামের মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া (২৪) এর বাল্য বিবাহ সম্পন্ন হওয়ার প্রাক্কালে খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যান নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম। তিনি জানতে পারেন আজ মেয়ের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে অথচ সে তার রেজাল্ট বলতে পারেনা। ঐ সময় ঘটনাস্থলে উপস্থিত বরের পিতাঃ মোঃ সেকেন্দার আলীকে ৮০০০/- টাকা জরিমানা করেন এবং বরের বাবা ও মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা গ্রহণ করে বর পক্ষের সবাইকে গাড়িতে করে বাড়ী পাঠিয়ে দেন, সেই সাথে মেয়েকে তার নিজ বাড়িতে থাকার নির্দেশ প্রদান করেন। অভিযানের পুরো সময়ে নন্দীগ্রাম থানা পুলিশ সহযোগিতায় ছিলেন।
Next Post
রাবিতে ১০তলা বিশিষ্ট শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন
রবি জানু. ২ , ২০২২
আভা ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১০তলা বিশিষ্ট শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের সামনে ফলক উন্মোচনের মাধ্যমে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন জাতীর চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য […]

এই রকম আরও খবর
-
১৯ মে, ২০২০, ১০:০২ অপরাহ্ন
রাজশাহী অসুস্থ্য ১৬জন নির্মাণ শ্রমিকের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৬:০৯ অপরাহ্ন
কিস্তি দিতে না পারায় এনজিও ম্যানেজারের কুপ্রভাব, হেনস্থা করতে থানায় অভিযোগ
-
৭ ডিসেম্বর, ২০২০, ৫:১৭ অপরাহ্ন
পাঁচবিবি থানায় ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার
-
২৬ জানুয়ারি, ২০২২, ৭:১২ অপরাহ্ন
আরটিজেএ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, রুখতে সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহবান – সাধারন সম্পাদক জনি
-
১৭ আগস্ট, ২০২১, ৭:০৯ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনায় কাজ শুরু যাচ্ছে- মেয়র
-
১৫ অক্টোবর, ২০২০, ৮:২৩ অপরাহ্ন
রাজশাহীতে কলেজ ছাত্রী ব্ল্যাকমেইলিংয়ের শিকার ।
