নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ২৬শে ডিসেম্বর বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলার ৩নং ভাটরা ইউনিয়নের রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয় মাঠে চৌদিঘী গ্রামের বগুড়া জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পরপর ৪বার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা মরহুম শহিদুল আলম দুদু’র কনিষ্ঠ পুত্র মাহফুজ্জামান আশরাফ শিমুল বাংলাদেশ পুলিশে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় ৩নং ভাটরা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।
আসন্ন ৩নং ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও আওয়ামীলীগ নেতা ইউপি সদস্য আব্দুল্লাহেল বাকীর সার্বিক তত্বাবধানে এবং সামছুল আশরাফ মন্টুর সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ শিমুল।
ওই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসপি’র রত্নগর্ভা মাতা মোছাঃ বদরুন নাহার আলম, এসপি পত্নী সেলিনা মাহফুজ, নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম, কুমিড়া-পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ রায়হান, রামকৃষ্টপুর চৌদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরামুজ্জামান তারা, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল প্রমুখ। উল্লেখ্য, মাহফুজ্জামান আশরাফ শিমুল এসপি পদে পদোন্নতি পাওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিজ সন্তানকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ জহুরুল ইসলাম।

