নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিস ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে মনোনয়ন ফরম উত্তোলন করেন। উপজেলা নির্বাচন অফিসের তথ্য মতে, মেয়র পদে ৫জন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১জন ও সাধারণ কাউন্সিলর পদে ২১জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আব্দুস সালাম। উল্লেখ্য, আগামী ৩০শে জানুয়ারী ২০২১ নন্দীগ্রাম পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিকে লক্ষ্য রেখে মেয়র, কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের জন্য ব্যস্ত সময় পার করছে।
Next Post
থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি করা যাবে না- ডিএমপি কমিশনার
সোম ডিসে. ২১ , ২০২০
আভা ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুরুত্বপূর্ণ স্থাপনাসহ রাজধানীর পাড়া-মহল্লায় নজরদারি করবে। থার্টি ফার্স্ট নাইটে ডিজে পার্টি করা যাবে না। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে ডিএমপি’র […]

এই রকম আরও খবর
-
১৪ মার্চ, ২০২১, ৯:৪২ অপরাহ্ন
রামেক হাসপাতালে অবহেলায় শিশুর মৃত্যু, প্রতিবাদ করায় পিতাকে মারধর করে আনসার সদস্য
-
২২ মার্চ, ২০২১, ৫:০০ অপরাহ্ন
রাজশাহীতে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে চিকিৎসকের মৃত্যু
-
৫ জুলাই, ২০২১, ৪:৩০ অপরাহ্ন
রাজশাহীতে ২য় দিনের মত খাবার বিতরণ করলো আইএইচসিআরএফ
-
২০ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৫ অপরাহ্ন
রাজশাহী সিটি কর্পোরেশন ৯ নং ওয়ার্ডে উপ-নির্বাচনে প্রতীক বরাদ্দ, প্রচারণায় রাসেল
-
২৯ জুন, ২০২২, ৯:৫৭ অপরাহ্ন
টেন্ডারে অনিয়ম: সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পেল না প্রতিষ্ঠান
-
২৩ ফেব্রুয়ারি, ২০২১, ৭:৫৩ অপরাহ্ন
রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে বিএনপি’র সমন্বয় সভা
