পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা ৫ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেয়া প্রার্থী সাংবাদিক হাসিবুর রহমান স্বপন জনমত জরিপে শীর্ষে রয়েছেন। ৫ ওয়ার্ডের প্রত্যেক পাড়া মহল্লায় অলিতে গলিতে দোকানপাটসস স্থানীয়দের আড্ডাস্থল পাড়া মোড়ে চায়ের দোকানে ভোটারদের আলাপ আলোচনায় কাউন্সিলর প্রার্থী হিসাবে শীর্ষ স্থানে রয়েছেন তরুন সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব পলাশবাড়ী উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হাসিবুর রহমান স্বপন।কাউন্সিলর প্রার্থী সাংবাদিক হাসিবুর রহমান স্বপনের থেমে নেই তার প্রচার-প্রচারণা।তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন। তিনি পলাশবাড়ী পৌরসভার ৫ নং নুনিয়াগাড়ী ওয়ার্ডে আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ খন্দকারের বড় ছেলে। তিনি ব্যবসার পাশাপাশি সাংবাদিকতায় জড়িত রয়েছেন।পলাশবাড়ী প্রেসক্লাবের একজন সক্রিয় সদস্য। বাবা মা, ভাই-বোন,স্ত্রী ও ১ কন্যা সন্তান কে নিয়ে তার পরিবার। উল্লেখ্য, ৫ নং ওয়ার্ডের মোট নারী-পুরুষ ভোটার ২৯৯৯ জন। এর মধ্যে নারী ভোটার ১ হাজার ৪ শত ৪৬ জন ও পুরুষ ভোটার ১ হাজার ৫ শত ৫৩ জন।আগামী ২৪ নভেম্বর প্রতিক বরাদ্দ। ১০ ডিসেম্বর বৃহস্পতিবার পৌরসভা নির্বাচন ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
Next Post
রাজশাহীর পদ্মায় ডুবে এক বৃদ্ধার মৃত্যু
রবি নভে. ২২ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর হারুপুর আই-বাঁধের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে রকিমন নেসা (৭০) নামের একজন বৃদ্ধার মৃত্যু হয়েছ।সে নগরীর কাশিয়াডাঙ্গা থানার গোবিন্দপুর এলাকার তাহার আলীর স্ত্রী।২২ নভেম্বর রোববার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের স্টেশন অফিসার লতিফুর বারী বিষয়টি […]

এই রকম আরও খবর
-
২১ জুলাই, ২০২১, ১১:৩৯ অপরাহ্ন
রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে প্রীতিভোজের আয়োজন
-
১০ মে, ২০২০, ১২:১৯ অপরাহ্ন
নাচোলে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আশা’র ত্রাণ হস্তান্তর
-
১৬ জুন, ২০২২, ৫:১৩ অপরাহ্ন
আগামী ২০২২-২০২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করলেন রাসিক
-
২২ সেপ্টেম্বর, ২০২২, ১১:১৬ অপরাহ্ন
রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কারিগর ও পূজা কমিটির সাথে মতবিনিময়
-
৬ মার্চ, ২০২১, ৫:২৭ অপরাহ্ন
নারী চলচ্চিত্র নির্মাতাদের সহযোগিতা করা হবে-প্রতিমন্ত্রী ইন্দিরা
-
২৬ মে, ২০২২, ১০:৫৩ অপরাহ্ন
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রাসিকের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
