রংপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকুরী, ৬ পুলিশ জেলহাজতে।

রংপুর প্রতিনিধিঃ রংপুরে জাল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগে ৬ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেট দেলোয়ার হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কোর্ট ইন্সপেক্টর নাজমুল কাদের এ তথ্য  নিশ্চিত করেছেন।

যাদের জেল হাজতে পাঠানো হয়েছে তারা হলেন—রংপুরের কোতয়ালী থানাধীন ঝারুয়াবান্ধা গ্রামের আশিকুর আলীর ছেলে মাহাবুব আলম,পীরগঞ্জের প্রথমডাঙ্গা এলাকার খলিলুর রহমানের ছেলে নুরু নবী মিয়া, রংপুর নগরীর মহেশপুর হাজিপাড়ার জিল্লুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান, নীলফামারীর সৈয়দপুরের নেকিরহাট এলাকার নাজিম উদ্দিনের ছেলে মনোয়ার হোসেন, কোতয়ালী থানাধীন বালুয়া পাড়ার মৃত মোশারফ হোসেনের ছেলে মাহাবুব আলম ও ঘারুয়াপাড়ার আজাহারুল ইসলামের ছেলে শফিউজ্জামান।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ওই ৬ ব্যক্তি মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে পুলিশে চাকরি নেয়। তদন্ত করে দেখা যায়, তাদের দাখিল করা সনদগুলো জাল। এ বিষয়ে রংপুর পুলিশ লাইনের রিজার্ভ ইন্সপেক্টর বাদী হয়ে ২০১৯ সালে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানায় ৬ জনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে দুটি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা দায়েরের পর দীর্ঘ দিন ধরে আসামিরা পলাতক ছিল। আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বৃহস্পতিবার ওই ৬ আসামি রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

Next Post

রাজশাহীতে কথিত সোর্স রুবেলকে এলাকাবাসীর গণধোলাই।

বৃহস্পতি নভে. ৫ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে পুলিশের সোর্স পরিচয়ে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা ও জুয়ার বোর্ড চালিয়ে আসছিল কথিত সোর্স রুবেল। সে আসাম কলোনী রবের মোড়ের আব্দুর রাজ্জাকের ছেলে। রুবেলের মাদক ও জুয়া সহ লোক ফাঁসানোর ঘটনায় বহুবার সংবাদ প্রকাশ হয়েছে।  দৈনিক কালেরকণ্ঠ পত্রিকায় শীর্ঘ মাদক ব্যবসায়ীদের তালিকায় তার সংবাদ প্রকাশ হয়। […]

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links