নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ “মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে গত ০১লা নভেম্বর বেলা ১১টায় নন্দীগ্রাম উপজেলা পরিষদ অডিটরিয়ামে যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা যুব উন্নয়ন অফিসার আব্দুর রউফ, সমাজসেবা অফিসার আব্দুল মোমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, সমবায় অফিসার সাবিহা আফরুজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, ক্যাশিয়ার আক্তারুজ্জামান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জল প্রমুখ। যুবকদের স্বনির্ভর করতে এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগকে গতিশীল করতে বগুড়ার নন্দীগ্রামে জাতীয় যুব দিবসে দুটি প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১১টায় উপজেলার সিংজানী ও বিশা গ্রামের দুটি গবাদী পশু পালন প্রশিক্ষন কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতার। প্রশিক্ষনে ২৫ জন করে দুই ব্যাচে ৫০ জন অংশ গ্রহন করবে। আলোচনা সভা শেষে কর্মসংস্থান সৃষ্টিকল্পে ৬ জনকে যুব ঋণের চেক প্রদান ও প্রশিক্ষনার্থী ৩৫ জনকে সনদপত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার ইব্রাহিম খলিল।
Next Post
পলাশবাড়ীতে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত
সোম নভে. ২ , ২০২০
পলাশবাড়ী প্রতিনিধিঃ- পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে রবিবার গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালিত হয়েছে। কর্মসূচীর মাঝে ছিল আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মাঝে ঋণ বিতরণ। প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ। প্রশিক্ষিত […]

এই রকম আরও খবর
-
২২ অক্টোবর, ২০২৩, ১০:১৬ অপরাহ্ন
পুঠিয়ায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান হিরা বাচ্চু
-
২৬ জুলাই, ২০১৮, ৪:৪০ পূর্বাহ্ন
তাঁরা দেখছে যে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।’
-
১২ ফেব্রুয়ারি, ২০২০, ৭:৫৯ অপরাহ্ন
গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ২ ।
-
১২ এপ্রিল, ২০২১, ৫:০৬ অপরাহ্ন
পশ্চিম রেলের প্রধান প্রকৌশলীর ইজিপির কাজে ব্যপক ঘাপলা, কমিশনে ফাইল পাস
-
১০ আগস্ট, ২০২১, ৪:৪৫ অপরাহ্ন
মাদক মামলায় ফের রিমান্ডে পরী, আদালতে যা বললেন তিনি
-
১১ মে, ২০২০, ৪:৩৫ অপরাহ্ন
স্বাস্থ্যবিধি না মানলে দোকানপাট বন্ধ-পুলিশ সুপার লিটন
