পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ- ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ(স.)এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন এবং মুসলমানের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদে গাইবান্ধার পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর চৌমাথা মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাসুল প্রেমিক মুসলিম তৌহিদী জনতা’র ব্যবস্থাপনায় ২৮ অক্টোবর দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঠুটিয়াপাকুর চৌমাথা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানগণ বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা ফ্রান্সের পণ্য ব্যবহার না করা এবং বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.) এর ব্যাঙ্গাত্মক কার্টুন প্রদর্শন এবং মুসলমানের উপর হামলা ও নিপীড়নের প্রতিবাদ জানান। সেই সাথে দয়াল নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগ্রত করে কটুক্তিকারীর বিরুদ্ধে সকল মুসলিম উম্মাহকে একত্ববাদ হওয়ার দাবী জানান।
Next Post
বাঁশখালীতে এক কিশোরীকে গনধর্ষন,২ ধর্ষককে দ্রূত আটকে প্রশংসনীয় বাঁশখালী থানা পুলিশ।
বুধ অক্টো. ২৮ , ২০২০
এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের জঙ্গল নাপোড়া পাহাড়ি এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরী নির্মমভাবে গনধর্ষণের শিকার হয়েছে। অমানবিক ও নৃশংস এ ঘটনার ধর্ষণের মূল হোতা একজন ধর্ষককে জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাঁছে হস্তান্তর করেছে। অপর ধর্ষককে রাতেই অভিযান চালিয়ে আটক করেছে বাঁশখালী থানা […]

এই রকম আরও খবর
-
১৫ আগস্ট, ২০২১, ২:৩৯ অপরাহ্ন
ধারাবাহিক অভিযানে আবারও ৫ জুয়ারিকে আটক করেছে আরএমপি ডিবি
-
১৬ সেপ্টেম্বর, ২০২০, ২:৫৮ পূর্বাহ্ন
টাকা আত্নসাতের লোভে ও বিপদে ফেলতে মেয়ে জামাইকে ফাঁসাচ্ছে শ্বাশুড়ি ।
-
৩ ডিসেম্বর, ২০২২, ১০:০৭ অপরাহ্ন
শেখ হাসিনা’কে পদত্যাগ করতে হবেঃ মির্জা ফখরুল
-
২৬ আগস্ট, ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
বাগমারায় বারনই নদীতে অবৈধ ‘সুতি’ জাল, হুমকিতে মাছ ও জলজ জীববৈচিত্র্য
-
১৩ জুন, ২০১৮, ৫:২৭ অপরাহ্ন
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর নাটোকে স্বামী আটক।
-
৯ ফেব্রুয়ারি, ২০২১, ৫:৪৫ অপরাহ্ন
সিনিয়র আইনজীবি এমদাদুল হকের জাতীয় পার্টিতে যোগদান
