নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে পৌর শহরের গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজে ৬ লাখ ৭৪ হাজার ৪১৯ টাকার রিচার্জ কার্ড চুরি হয়েছে। এছাড়া নগদ ১ লাখ ১১ হাজার ৭৯৭ টাকা চুরি করে নিয়ে গেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার ভোররাতে নন্দীগ্রাম পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে। উপজেলার গ্রামীন ফোনের ডিষ্ট্রিবিউশন হাউজের কারীব টেলিকমের মালিক মাসুদুর রহমান জানান, মঙ্গলবার ভোররাতে দোকান ঘরের দেওয়ালের এগজাষ্ট ফ্যান ভেঙে ভিতরে প্রবেশ করে দূর্বৃত্তরা। পরে দোকান ঘরের ভিতরে থাকা আলমারীর তালা ভেঙে ৬ লাখ ৭৪ হাজার ৪১৯ টাকার রিচার্জ কার্ডসহ নগদ ১ লাখ ১১ হাজার ৭৯৭ টাকা চুরি করে নিয়ে যায়। তবে দোকান ঘরে সিসি ক্যামরায় ভিডিও ফুটেজে একজনকে দেখা গেছে। তাকে শনাক্ত করতে ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়া হয়েছে। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন, চুরির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ মাঠে সক্রিয় রয়েছে।
Next Post
ক্ষতিগ্রস্ত গ্রামীণ রাস্তা পূননির্মাণের সুপারিশ ।
বুধ অক্টো. ২১ , ২০২০
আভা ডেস্কঃ বৃষ্টিসহ বন্যার কারণে গ্রামীণ যেসব মাটি ও ইটের রাস্তা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনর্নির্মাণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি চর অঞ্চলের রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দের সুপারিশ করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১১তম […]

এই রকম আরও খবর
-
৫ মে, ২০২০, ১০:৪০ পূর্বাহ্ন
নাটোরের নলডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম
-
২৬ আগস্ট, ২০২১, ৯:৪৯ অপরাহ্ন
রাজশাহীর পুঠিয়ায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত-১
-
১৬ সেপ্টেম্বর, ২০২১, ১২:১০ পূর্বাহ্ন
নন্দীগ্রাম সার্কেল এএসপি’র অভাবনীয় সাফল্য অর্জন
-
১০ সেপ্টেম্বর, ২০২০, ৩:০৫ অপরাহ্ন
সিনহা হত্যাকাণ্ডঃ এসপি মাসদ হোসেনকে আসামী করতে আবেদন ।
-
২৭ অক্টোবর, ২০২০, ৮:৩৬ অপরাহ্ন
এক ঘন্টার চেয়ারম্যান নবম শ্রেণির ছাত্রী মন।
-
২৬ আগস্ট, ২০২০, ৫:৫১ অপরাহ্ন
রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভবন সংস্কার ও উন্নয়নে পরিদর্শনে রাসিক মেয়র লিটন
