নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকা হাতিয়ে নেয়া এক প্রতারককে আটক করেছে রাজশাহীর সাইবার ক্রাইম ইউনিটের সদস্যরা। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার পাবনার আমিনপুর থানার চক আব্দুল শুকুর এলাকা থেকে তাকে আটক করে। আটককৃত প্রতারকের নাম ফারুক হোসেন পিটু, সে পাবনার আমিনপুর থানার চক আব্দুল শুকুর এলাকার, নাদের শেখের ছেলে। ২১ অক্টোবর বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের পক্ষে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, প্রতারক ফারুক হোসেন পিটু নিজেকে কখনো পুলিশের ওসি, কখনো এসআই, আবার কখনো তদন্ত কর্মকর্তা পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতো। তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে টানা ২১দিন পর মঙ্গলবার রাজশাহীর সাইবার ক্রাইম এর সদস্যরা, পাবনা গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তার নিজ এলাকা আমিনপুর থানার চক আব্দুল শুকুর এলাকা থেকে ফারুককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাবাদে সে প্রতারণার ভয়ংকর তথ্য দিয়েছে। আটকের পর তার কাছ থেকে ১৬টি মোবাইল, ২৪টি সিম উদ্ধার করা হয়েছে। তাকে আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Next Post
নগরীর বন্ধ গেট এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
বুধ অক্টো. ২১ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীতে ট্রেনের নিচে মাথা দিয়ে এক অসুস্থ যুবক আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে নগরীর বিলসিমলা বন্ধ গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেন আসতে দেখে ওই যুবক ক্র্যাচে ভর করে হঠাৎ করে গিয়ে রেললাইনে শুয়ে পড়েন। এরপর মাথা থেকে […]

এই রকম আরও খবর
-
১৩ জুলাই, ২০২০, ১২:১০ পূর্বাহ্ন
বিসিএসআইআর এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আসাদুল ইসলামের করোনায় মৃত্যু
-
২৬ জুন, ২০২১, ৪:২৮ অপরাহ্ন
বিএনপি ব্রান্ডেড অত্যাচারি ও সম্পদ লুণ্ঠনকারী দল-কাদের
-
৪ ফেব্রুয়ারি, ২০২১, ৬:৫৫ অপরাহ্ন
রাজশাহীতে নেসকো’র প্রি-পেইড মিটার সম্পর্কে মতবিনিময়ে যা সিদ্ধান্ত গ্রহন
-
১২ আগস্ট, ২০২০, ৯:০৪ অপরাহ্ন
দুদকের জিজ্ঞাসাবাদ শেষে যা বললেন সাবেক স্বাস্থ্য ডিজি ।
-
৫ অক্টোবর, ২০২২, ১:৩৭ অপরাহ্ন
উত্তরবঙ্গ আইনজীবী সমিতির সভাপতি হলেন যুথী, রাজশাহী মহানগর যুবলীগের অভিনন্দন
-
২২ জুন, ২০১৮, ১১:২৯ অপরাহ্ন
ক্ষুধার রাজ্যে বাড়ছে ক্ষুধার্থ।
