নিজস্ব প্রতিনিধিঃ আজ (রবিবার) ১১-২১ অক্টোবর, ২০২০ সকাল ৯.৩০ ঘটিকায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের ২১৭ নং রুমে আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল) এর উদ্যোগে সহকারী অধ্যাপকবৃন্দের ১১ (এগারো) দিনব্যাপী “ ফাউন্ডেশন ট্রেনিং” এবং দিনব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত কর্মশালা ২০২০-২০২১ উদ্বোধন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি হিসেবে আরোও বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন । আরোও উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার , পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খান এবং সঞ্চালনা করেন আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ইমদাদুল হক। উল্লেখ্য, স্বাস্থ্য বিধি মেনে এগারো (১১) দিনব্যাপী এই ফাউন্ডেশন ট্রেনিংয়ে বিভিন্ন বিভাগে মোট ৭৩ জন সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন।
Next Post
আন্দোলনের নামে সহিংসতা ছড়ালে কঠোর হবে সরকার, কাদের ।
রবি অক্টো. ১১ , ২০২০
আভা ডেস্কঃ ধর্ষণবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনে সরকারের সমর্থনের কথা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করলে এবং সহিংসতা ছড়ালে কঠোর হবে সরকার। রোববার (১১ অক্টোবর) বিআরটিসির সদর দফতরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন […]

এই রকম আরও খবর
-
১৬ জানুয়ারি, ২০২২, ৪:২৯ অপরাহ্ন
রাসিক মেয়র লিটনের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল
-
১৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:০২ অপরাহ্ন
পদ্মাপাড়ের পরিবেশ রক্ষা ও দর্শনার্থীদের নিরাপত্তায় বসানো হবে পুলিশ ক্যাম্প
-
২ জুন, ২০২০, ৩:০৩ অপরাহ্ন
রেকর্ড পরিমান করোনায় আক্রান্ত, নতুন ২৯১১ জন, মৃত্যু ৩৭ জন ।
-
১ মে, ২০২০, ৩:৪৭ অপরাহ্ন
বগুড়ার আদমদীঘিতে আরও একজন কোভিড-১৯ আক্রান্ত
-
১৬ ডিসেম্বর, ২০২৩, ৩:৫০ অপরাহ্ন
স্বাধীনতাকামীদের রক্তে অর্জিত এদেশটির মহান বিজয় দিবস আজ-কালাম
-
২৮ অক্টোবর, ২০২১, ৫:৫২ অপরাহ্ন
প্রধানমন্ত্রী’কে স্মারকলিপি দিলো রাজশাহী উদীচী
