নন্দীগ্রাম থেকে আঃ রউফ উজ্জলঃ বগুড়ার নন্দীগ্রামে ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভবন অত্যান্ত ঝুঁকিপূর্ণ। আর ঝুঁকিপূর্ণ ভবনেই স্বাস্থ্য সেবা দিয়ে চলেছেন স্বাস্থ্যসেবীরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উক্ত স্বাস্থ্য ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যা যেকোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। ভবনটির অধিকাংশ অংশ নষ্ট হয়ে গেছে এবং উপরের পলেস্তার খসে পড়ে পানি চুয়ে চুয়ে পড়ছে। এতে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছে এবং মূল্যবান ঔষধপত্রও নষ্ট হচ্ছে। ভবনটির ছাদ আগাছায় পরিপূর্ণ হয়ে সবুজ বনায়নের মতো দেখাচ্ছে। উক্ত ভবনটিতে ৫জন কর্মকর্তা/কর্মচারী চরম ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন। এ ব্যাপারে নন্দীগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান বিউটির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ২নং নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিবার ও স্বাস্থ্য কল্যাণ কেন্দ্র ভবনটি পরিত্যক্ত ঘোষণার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বার বার লিখিত ভাবে চিঠি প্রেরণ করেছি এবং মৌখিক ভাবেও জানিয়েছি। তিনি আরো বলেন, স্বাস্থ্য প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি এবং তিনি আশ্বস্থ করেছেন চলতি অর্থ বছরেই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ভবনটির নির্মান কাজ শুরু হবে। উলেখ্য, অত্র ভবনটিতে প্রতিনিয়ত ইউনিয়নের গর্ভবতী মা ও শিশুসহ অন্যান্য জনসাধারণের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সেবা প্রদান ও পরামর্শ দিয়ে থাকে।
Next Post
পিএসজিকে ১-০ গোলে ষষ্ঠবারের মত চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ।
সোম আগস্ট ২৪ , ২০২০
আভা ডেস্কঃ ১৯৯৩ সালের পর এই প্রথম ফ্রান্সের কোনো একটি দল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। তাই ২৭ বছর পর শিরোপার এতো কাছাকাছি এসে তা হাতছাড়া করতে চাইবে না কোনো ফরাসী ক্লাব। তাছাড়া জার্মানির সবচেয়ে শক্তিশালী দল বায়ার্নকে হারিয়ে ট্রেবল জয় অনন্যও বটে। আর লিসবনের এস্তাদিও দা লুজ স্টেডিয়ামে ফুটবলের মহারণের […]

এই রকম আরও খবর
-
৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০৬ অপরাহ্ন
প্রচলিত পদ্ধতিতে মূসক আদায়ের চেয়ে ইএফডি ব্যবস্থা বেশি স্বচ্ছ-এনবিআর
-
২৮ জুলাই, ২০২২, ১০:০৭ অপরাহ্ন
পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
-
২১ আগস্ট, ২০২০, ৬:৩০ অপরাহ্ন
২১ আগস্ট গ্রেনড হামলার ঘটনায় বিএনপি সরাসরি জড়িত, প্রধানমন্ত্রী ।
-
২৯ অক্টোবর, ২০২৩, ৬:৫৬ অপরাহ্ন
নন্দীগ্রামে আওয়ামী লীগের শান্তি সমাবেশ
-
১ ডিসেম্বর, ২০২১, ১:১৯ অপরাহ্ন
কাটাখালী পৌর মেয়র আব্বাস ঢাকায় র্যাবের হাতে আটক
-
২১ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৩ অপরাহ্ন
হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি’র ইন্তেকাল
