নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। আজ সোমবার সকাল ৬.১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন এই সংসদ সদস্য। এরমধ্যে তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে করোনার রিপোর্ট নেগেটিভ আসে। তবে শারীরিক অসুস্থতা বাড়ায় ৬ জুলাই চিকিৎসার জন্য তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে ১২ জুলাই তাকে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আনার পর ১৭ জুলাই তার কাশির সঙ্গে রক্ত আসে। ওইদিন তাকে আবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জুলাই রাতে শ্বাসকষ্ট বেড়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় গত ২৫ জুলাই তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। শ্রমিক নেতা হিসেবে ইসরাফিল আলম ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হন।
Next Post
মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন ২০২০ এর চুড়ান্ত খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা ।
সোম জুলাই ২৭ , ২০২০
আভা ডেস্কঃ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড আইন-২০২০ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এতথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশের অর্থায়নে নেপালের লুম্বিনীতে একটি বৌদ্ধ বিহার নির্মাণের লক্ষ্যে দেশটির […]

এই রকম আরও খবর
-
৬ মার্চ, ২০২২, ৫:৩১ অপরাহ্ন
নন্দীগ্রামে ৭ই মার্চ ও ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা
-
২০ নভেম্বর, ২০২১, ১:৫৩ অপরাহ্ন
প্রেসিডিয়াম সদস্য হলেন মেয়র লিটন, এমপি এনামুলের অভিনন্দন
-
১২ এপ্রিল, ২০২১, ৬:৩৮ অপরাহ্ন
গাইবান্ধায় সাংবাদিক সুমনের উপর হামলার ঘটনায় গ্রেফতার–২
-
২৮ সেপ্টেম্বর, ২০২১, ৭:৫৭ অপরাহ্ন
তানোরে আ’লীগের উদ্যোগে শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন
-
১২ নভেম্বর, ২০২১, ৭:৫৭ অপরাহ্ন
রাবিতে এক অ্যাপেই পাওয়া যাবে বিভিন্ন সেবা
-
২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১১:৪৬ অপরাহ্ন
বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যান সোসাইটির বিভাগীয় সম্মেলন।
