সুন্দরগঞ্জে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামের পাইটকাপাড়াস্থ নদীপাড়ে ডেকে নিয়ে রোজিনা বেগম (২৪) নামে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সামিউল ইসলাম (২৮)কে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৪ জুলাই) দিনগত রাতে পাইটকাপাড়াস্থ আব্দুর রহমানের পুত্র সামিউল ইসলাম মাছ ধরার কথা বলে স্ত্রী রোজিনা বেগমকে ডেকে নদীপাড়ে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে পালানোর চেষ্টা করে। এরপর রাস্তার পাশে একটি জমিতে রোজিনার মরদেহ দেখে মাছ ধরতে আসা অন্যান্যদের আর্তচিৎকারে বিষয়টি জানাজানি হয়। রোজিনা একই ইউনিয়নের রামধন কড়িতলাস্থ ওয়াজেদ আলীর মেয়ে। সামিউল-রোজিনা দম্পত্তির সংসার জীবনে ৭ বছরের একমাত্র পুত্র রাব্বীর বরাদ দিয়ে স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন ধরে সামিউল-রোজিনার ঝগড়া-বিবাদ চলে আসছিল। পারিবারিকভাবে আগে অসংখ্যবার স্বামী-স্ত্রীর মাঝে মিমাংসা হয়েছে। এরই একপর্যায়ে গত ২দিন আগে ঝগড়া হলে তারা নিজেরাই মিমাংসা করে মিলেমিশে মাছ ধরতে গেলে এ ঘটনার সূত্রপাত ঘটে। একাধিক সূত্র জানিয়েছে, পরকীয়ার কারণে প্রতিনিয়তই সামিউল-রোজিনা দম্পত্তির ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জানান, সামিউল-রোজিনা দম্পত্তির দ্বন্দ্ব-বিবাদ ও মিমাংসার কথা ইতোপূর্বে অনেকবার শুনেছি।

থানার পু্লিশ পরিদর্শক (ওসি, তদন্ত) বুলবুল ইসলাম জানান, সামিউলের বাড়ির অদূরে রাস্তার পাশে একটি জমি থেকে রোজিনা বেগমের মরদেহ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে জখম আছে। এ ঘটনায় রোজিনার স্বামী সামিউল ইসলামকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোসহ থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Next Post

রাজশাহীতে ডাক্তার ধর্ষণ করলো আইনজীবিকে, অতঃপর ধর্ষক আটক ।

শনি জুলাই ২৫ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে এক চিকিৎসকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে নারী আইনজীবীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগের পর শনিবার (২৫ জুলাই) সকালে রাজপাড়া থানা পুলিশ অভিযুক্ত চিকিৎসককে আটক করেছে। অভিযুক্ত ওই চিকিৎসকের নাম সাখাওয়াত হোসেন রানা (৪০)। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ। […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links