নন্দীগ্রাম থেকে আব্দুর রউফ উজ্জলঃ উত্তরাঞ্চলের শস্য ভান্ডার হিসেবে খ্যাত বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় আমন চাষাবাদে ব্যস্ত সময় পার করছে কৃষক। করোনাকালেও থেমে নেই নন্দীগ্রামের কৃষকরা। ভালো ফলনের আশায় বুক বেঁধে নাওয়া খাওয়া বাদ রেখে জমি চাষাবাদে সারাদিন মাঠে কঠোর পরিশ্রমের মাধ্যমে জমি প্রস্তুত করে চলেছে তারা। গত বোরো মৌসুমে বোরো চাষে ভালো ফলন পাওয়ায় এই উপজেলার কৃষকরা আরো ভালো উৎপাদনের চিন্তা মাথায় রেখে আমন চাষাবাদ শুরু করে দিয়েছে। নন্দীগ্রাম উপজেলার ১ নং বুড়ইল ইউনিয়নের কৃষক আব্দুল কাদের, আলহাজ্ব রুহুল আমিন, মঞ্জুরুল ইসলাম, মোশারফ হোসেনের সাথে কথা বললে তারা বলেন, আমন ধান কাটার পরেই আলু চাষের জন্যই আগাম আমন চাষাবাদ পুরোদমে শুরু করেছি। এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবুর সাথে কথা বললে তিনি বলেন, এ বছর এই উপজেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১শত ১৮ হেক্টর জমি, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮২ হাজার ৯ শত ৬২ মেট্রিক টন। তিনি আরো বলেন, সারিবদ্ধ ভাবে ধান রোপনের জন্য কৃষকদের উৎসাহ প্রদানের নিমিত্তে বিভিন্ন স্থানে সভা, সেমিনার ও কৃষক সমাবেশ করা হচ্ছে এবং ভালো ফলনের জন্য উপজেলা কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন প্রকার পরামর্শ ও সার বীজও প্রদান করা হচ্ছে।
Next Post
নন্দীগ্রামে গরু চোর আটক
বৃহস্পতি জুলাই ১৬ , ২০২০
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৫ ই জুলাই ৩ নং ভাটরা ইউনিয়নের শেখের মাড়িয়া গ্রামে সকাল আনুমানিক সাড়ে ১০ টায় গরু চুরির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, শেখের মাড়িয়া গ্রামের জামাত আলীর ছেলে মোঃ সাজু (২০) শেখের মাড়িয়া পশ্চিমপাড়া মাঠ থেকে দিনের বেলায় একটি গাভী চুরি করে নিয়ে […]

এই রকম আরও খবর
-
৯ মার্চ, ২০২৪, ৯:৫১ অপরাহ্ন
কেশরহাটে অনুমোদনহীন সমিতির উচ্চ সুদে সর্বশান্ত অনেক পরিবার
-
১ ডিসেম্বর, ২০২০, ৭:৪৮ অপরাহ্ন
সবুজায়ানের নগরী গড়ার লক্ষে বাঁধের পাশে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করলেন মেয়র লিটন।
-
২০ জুন, ২০২২, ৮:২৯ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে উপহারের ১০০০ কেজী আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-
১৩ মার্চ, ২০২২, ৮:৫১ অপরাহ্ন
মহাদেবপুর উপজেলা শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
-
২ ফেব্রুয়ারি, ২০২১, ৭:০৮ অপরাহ্ন
বহরমপুর-কাশিয়াডাঙ্গা সড়কে আধুনিক সড়কবাতি কাজ পরিদর্শনে রাসিক মেয়র লিটন
-
১১ জানুয়ারি, ২০২২, ৭:৪৪ অপরাহ্ন
রাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ আর নেই
