নিজস্ব প্রতিনিধিঃ মতিহার থানা পুলিশ তিন অটো রিক্সা চোরকে আটক করেছে । গতকাল ২৫ জুন সন্ধ্যায় চালকসহ তিনজন যোগসাজোস করে মালিকের অটো চুরি করেন । খবর পেয়ে পুলিশ তিন চোরকে আটক সহ মালামাল উদ্ধার করেন ।
আটকরা হলেন, গোলাম মোস্তাফার ছেলে ইব্রাহিম (২৫), মোসলেম ইসলামের ছেলে শান্ত ইসলাম (২২), সেরাজুল ইসলামের ছেলে পারভেজ আলী (২০) । তারা সকলেই মতিহার থানাধীন চর-সাতবাড়িয়া এলাকার বাসিন্দা ।
মতিহার থানার ওসি মাসুদ পারভেজ জানান, চুরি যাওয়া অটো মালিকের অভিযোগে অভিযানে নামে পুলিশ । পরে পুলিশ মালামাল উদ্ধার করেন ও তিন চোরকে আটক করেন । তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান ওসি ।

