নেত্রকোণা প্রতিনিধিঃ ০৬ জুন কৃষ্ণপুর হতে ইয়ারাবাজ বাজার, শাল্লায় যাত্রী নিয়ে গিয়েছিলেন ভাড়া করে নৌকা চালানো মাঝি কাইয়ুম এবং তারপর থেকেই সে নিখোঁজ হয়ে যায়৷ ১০ জুন আদাউরা এলাকার বাইল্লার হাওরে একটি লাশ ভাসতেছে এমন সংবাদে তা উদ্ধারের পর শনাক্ত হয় নৌকার মাঝি কাইউমের লাশ৷ ১১ তারিখ ভিকটিমের ভাই হত্যা মামলার এজাহার দায়ের করেন৷ নৌকা ভাড়া নেয়া ব্যক্তি সৈয়দ নূর @শফি পলাতক হওয়ায় তাকে নানা জায়গায় অভিযান চালিয়ে ১৬ জুন গ্রেফতার করা হয়৷ বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে চাঞ্চল্যকর তথ্য৷ নৌকার মাঝে এক মেয়েকে ধর্ষনের ঘটনা ভিডিও করেছিল ভিকটিম নৌকার মাঝি৷ তাই অপরাধীগণ সাক্ষ্য ঢাকতে হাত পা বেঁধে নদীতে ফেলে নৃশংসভাবে হত্যা করে মাঝিকে৷ পরে তারা ১৭,০০/= টাকায় আজমেরীগঞ্জ বাজারে নৌকাটিও বিক্রয় করে দেয়৷ ঘটনার সাথে জড়িত আরো ৪ জনকে নানা জায়গা হতে গ্রেফতার করা হয়৷ পুলিশ সুপার, নেত্রকোণার সার্বিক দিকনির্দেশনায় ও অতি: পুলিশ সুপার (অপরাধ) এর তদারকিতে অফিসার ইন চার্জ, খালিয়াজুরীর নেতৃত্বে এক চৌকস টিম এ হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতারে নিরলসভাবে কাজ করেছে৷
Next Post
ভেড়া বিক্রির অর্থ ও নতুন খামারীদের মাঝে ভেড়া বিতরণ ।
বৃহস্পতি জুন ১৮ , ২০২০
প্রেস বিজ্ঞপ্তিঃ ভেড়ার মডেল কসাইখানা, বরেন্দ্র ল্যাম্ব মিট বিক্রয়, বিক্রিত ভেড়ার অর্থ ও নতুন খামারীদের মাঝে ভেড়া বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ভেটেরিনারি ক্লিনিক, এ. আই এন্ড ট্রেনিং সেন্টার, নারিকেলবাড়ীয়া ক্যাম্পাস, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এই […]

এই রকম আরও খবর
-
১৯ জুন, ২০২২, ৯:২০ অপরাহ্ন
মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হতে হবেঃ রাসিক মেয়র
-
১৬ জুলাই, ২০২১, ৫:২৬ অপরাহ্ন
রাজশাহীতে দেশী গরু আটক করে নিলাম করলো পানির দরে
-
৬ জানুয়ারি, ২০২১, ৫:৫৮ অপরাহ্ন
নন্দীগ্রামে ২৮ পরিবারকে পুনর্বাসনের দাবীতে ইউএনও বরাবর স্মারক লিপি প্রদান
-
৯ সেপ্টেম্বর, ২০২১, ৯:০২ অপরাহ্ন
রাজশাহীতে ২০০ পিচ ইয়াবাসহ আটক-৩
-
৪ সেপ্টেম্বর, ২০২১, ১:৫৭ পূর্বাহ্ন
রাসিক ৯ নং ওয়ার্ড উপ-নির্বাচনঃ জনপ্রিয়তার সঙ্গে প্রচার প্রচারণায় এগিয়ে রাসেল জামান
-
৯ অক্টোবর, ২০২১, ১২:৫৭ অপরাহ্ন
রেলের টিকিট বিক্রির ৩৪ লাখ টাকা আত্মসাৎ, আটক-১
