নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী কারাগারে যোগ দেয়া হলো না নওগাঁ থেকে বদলী হওয়া কারারক্ষী হুমায়ন কবিরের (৩২)। বৃহস্পতিবার বিকলে সাড়ে ৪টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার সতিহাট বাজারের বাসস্ট্যান্ড খড়িপট্টি এলাকায় বাসের চাপায় তিনি নিহত হয়েছেন।
নতুন কর্মস্থলে যোগদানের জন্যে পরিবারের লোকজনদের সকালে রাজশাহীতে পাঠিয়ে দেন। এরপর তিনি নওগাঁ থেকে ছাড়পত্র নিয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক দিয়ে মোটরসাইকেল নিয়ে রাজশাহীতে যাচ্ছিলেন। বিপরীত দিকে রাজশাহী থেকে যাত্রীবাহি একটি বাস নওগাঁর দিকে আসছিল। পথিমেধ্য সতিহাট বাজারের বাসস্ট্যান্ড খড়িপট্টি এলাকায় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত হুমায়ন কবির রাজশাহী জেলার মোহনপুর উপজেলার দূর্গাপুর গ্রামের আকবর আলীর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দূর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Next Post
তানোরে স্বামী-স্ত্রী আটক মাদক সহ।
শুক্র জুন ৮ , ২০১৮
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে ৮০০ গ্রাম গাঁজাসহ ২জনকে আটক করেছে তানোর থানা পুলিশ। এঘটনায় তানোর থানায় মদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত হলেন, তানোর উপজেলার পিপড়াকালনা গ্রামের মৃত দিদার বক্সের ছেলে একেন আলী (৫০) ও তার স্ত্রী সেতেরা বিবি (৪২)। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোরে তানোর […]
এই রকম আরও খবর
-
১৪ জুন, ২০১৮, ৬:১৯ পূর্বাহ্ন
চাপ সামলাতে না পেরে গ্যারেজে লালমনিরহাট।
-
২৯ জানুয়ারি, ২০২০, ৬:৩৭ অপরাহ্ন
নওগাঁর মহাদেবপুরে ইয়াবা ও হেরোইনসহ ডিবির হাতে আটক-১
-
১৩ জানুয়ারি, ২০২০, ৪:০১ অপরাহ্ন
দিনাজপুরে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন।
-
২৬ ডিসেম্বর, ২০১৯, ৯:৫৯ অপরাহ্ন
ভারত সংশোধিত নাগরিকত্ব আইনঃ বাংলাদেশীদের ফেরত আনা হবে ।
-
২৮ জুন, ২০১৮, ২:৩৬ পূর্বাহ্ন
সংঘাত নয়, চাই ঐক্যের বাংলাদেশ।
-
১৩ ডিসেম্বর, ২০১৯, ১১:৪৬ অপরাহ্ন
যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ, পত্রিকা অফিস ভাংচুর ।
