নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিশেষ অভিযান চালিয়ে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ খাইরুল ইসলাম (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রোববার রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) ফারুক মো: জাহাঙ্গীর এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার করমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে খাইরুল ইসলাম (২২) নামে এক জনকে ৩শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। আটক খাইরুল উপজেলার করমুডাঙ্গা বলদিয়াঘাট গ্রামের গোলমাজনের ছেলে। এ সময় অপর আরো একজন মদক ব্যবসায়ী (তার সহযোগী) চৌমুহনী এলাকার ভুট্টুর ছেলে আসাদুল (৩০) পালিয়ে যেতে সক্ষম হন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই জানান, আটককৃত খাইরুল এবং পালাতক আসাদুলের নামে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে হয়েছে এবং সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
Next Post
সালমান শাহ হত্যার রহস্য উম্মচন করলেন পিবিআই
সোম ফেব্রু. ২৪ , ২০২০
আভা ডেস্কঃ চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর দায়ের করা মামলায় এখন পর্যন্ত কোনো তদন্তকারী সংস্থার প্রতিবেদন গ্রহণ করেনি তার পরিবার। প্রথমে থানা পুলিশ পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত করে। সেটি প্রত্যাখ্যাত হওয়ার পর সালমান শাহ অপমৃত্যু নাকি হত্যার শিকার তা নিশ্চিত হতে আদালত বিচার বিভাগীয় তদন্ত […]
এই রকম আরও খবর
-
২১ মে, ২০১৯, ৫:১০ অপরাহ্ন
আর ডি এ মার্কেটে আগুন অল্পের জন্য রক্ষা পেলো পুরো মার্কেট
-
১০ আগস্ট, ২০১৮, ১১:৪৯ অপরাহ্ন
স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ।
-
১৯ ডিসেম্বর, ২০১৯, ২:৩৭ অপরাহ্ন
রাজশাহী ও রংপুর বিভাগে আগামী তিন দিন থাকবে মৃদু শৈত্যপ্রবাহ ।
-
১১ এপ্রিল, ২০১৯, ১০:১৭ অপরাহ্ন
রাজশাহীতে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
-
১২ জুলাই, ২০১৯, ১১:৪৪ অপরাহ্ন
বিমান ও পর্যটন সচিবের সাথে মেয়র লিটনের বৈঠক রাজশাহীতে হচ্ছে পাঁচ তারকা হোটেল ও বিমানবন্দরে নতুন দ্বিতল টার্মিনাল।
-
১৫ জানুয়ারি, ২০২০, ১১:২৯ অপরাহ্ন
বগুড়ায় RAB-12 এর অভিযানে নয় ছিনতাইকারী আটক
