ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত ঘর ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকান্ডে তিনটি ঘর পুড়ে অন্তত পক্ষে ১০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে একলাশপুর ৫নং ওয়ার্ডের মুকবুল আহমদের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুকবুল আহমদের ভাই মহিন উদ্দিন জানান, মুকবুল আহমদের বসত ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুতের একটি তার গিয়ে ট্রান্সফরমারের সাথে যুক্ত হয়েছে। সকালে ওই তারটি ঘরের উপরের অংশের সাথে লেগে শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। মুহুর্ত্বের মধ্যে আগুন পাশের আরও দুইটি ঘরে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরআগে মকবুল আহমদের তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরগুলোতে থাকা জমি বিক্রির নগদ ৫লাখ টাকা, স্বর্ণ, ফ্রিজসহ মুল্যবান মালামাল পুড়ে ১০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। চৌমুহনী ফায়ার সার্ভিসের টিম লিডার রেজাউল করিম জানান, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিট হয়ে এতে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।#
Next Post
কাতারে বাংলাদেশের জন্য শ্রম বাজার খুলেছে, চারটি সমঝোতা চুক্তি স্বাক্ষরে আমরা একমত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ।
সোম ফেব্রু. ১৭ , ২০২০
আভা ডেস্কঃ কাতারে বাংলাদেশের শ্রমবাজার ও বাণিজ্য সম্পর্কের নতুন সম্ভাবনা দেখছে বাংলাদেশ। দক্ষ কর্মী পাঠানোর পাশাপশি দু’পক্ষের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কে নতুন দিক উন্মোচন হবে বলেও আশা সংশ্লিষ্টদের। রোববার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সফররত কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সোলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাষ্ট্রীয় অতিথি […]
এই রকম আরও খবর
-
৬ আগস্ট, ২০২০, ৫:০৫ অপরাহ্ন
নাটোর সিংড়ায় ইউপি সদস্যসহ ১০ জুয়াড়ি আটক ।
-
৩১ আগস্ট, ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন
হিরোইনসহ রাজশাহী জেলা ডিবি পুলিশের হাতে আটক-১ ।
-
২৫ মে, ২০২২, ২:৪৬ অপরাহ্ন
প্রয়াত আওয়ামীলীগ নেতা আয়েন উদ্দিনের পরিবারকে টেংরা সুইচ গেটের দ্বায়িত্ব দিলেন গ্রামবাসী
-
২৫ ডিসেম্বর, ২০২২, ২:৪৬ অপরাহ্ন
জমি অধিগ্রহণসহ নানা প্রকল্পে চলছে রাজশাহী উন্নয়ন কতৃপক্ষের হরিলূট
-
৪ জানুয়ারি, ২০২১, ৭:৩১ অপরাহ্ন
নন্দীগ্রামে নবাগত ওসি’র সঙ্গে গ্রাম পুলিশের সৌজন্য সাক্ষাত
