রংপুর বিশেষ সংবাদদাতা: এবার আপন মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। এমন ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলায়। ধর্ষণের শিকার মেয়ের অভিযোগে পুলিশ স্টার বাবুল (৪৫) নামে ওই পাষণ্ড বাবাকে গ্রেপ্তার করেছে। এ ঘটনাটি ঘটে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর আবাসন এলাকায়। বুধবার (১২ জানুযারি) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, স্টার বাবুলের বাড়ি রংপুর মহানগরের আলমনগর এলাকায়। তার বাবার নাম হাসান আলী। গত পাঁচ বছর আগে তিনি বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে শ্বশুড়বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সংসারে তার নিজের দুইটি মেয়ে রয়েছে। স্ত্রী বাড়ির পাশে ইটভাটায় শ্রমিকের কাজ করেন। ছোট মেয়ে স্কুলে যায়। বাড়ি ফাঁকা হয়ে গেলে স্টার বাবুল তার আটারো-উনিশ বছরের বড় মেয়েকে কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার আবারো ধর্ষণের ঘটনা ঘটলে মেয়েটি গোপনে পুলিশে খবর দেয়। পরে বদরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে বাবুলকে আটক করে। এ ঘটনায় বাদী হয়ে মেয়েটি তার পিতার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দিয়েছেন। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, বাবুল একজন মাদকসেবী ও বিক্রেতা। তার বিরুদ্ধে নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মেয়ের অভিযোগের প্রেক্ষিতে বাবাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
Next Post
ভারতে ফুট ব্রীজ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ঘটনাস্থলে নিহত-২ আহত ৮ ।
শুক্র ফেব্রু. ১৪ , ২০২০
ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে যাত্রীদের ভিড়।যতই সময় যাচ্ছে ভিড় বাড়ছেই। এরই মাঝে স্টেশনের ওপরে থাকা ফুটওভার ব্রিজ হুড়মুড়িয়ে হঠাৎ ভেঙে পড়ল যাত্রীদের ওপর। এই দুর্ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তবে কমপক্ষে ৮জন যাত্রীকে গুরুতর আহত স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার ভারতের ভোপালের একটি রেলস্টেশনে এই ঘটনা ঘটেছে […]
এই রকম আরও খবর
-
২৫ জানুয়ারি, ২০২০, ৭:৩০ অপরাহ্ন
মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় অবশ্যই মানতে হবে, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ
-
৭ জানুয়ারি, ২০২৫, ২:০৫ অপরাহ্ন
অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ
-
২১ মে, ২০২১, ৮:১৯ অপরাহ্ন
আরএমপি ডিবি’র অভিযানে হিরোইনসহ আটক-১
-
১০ এপ্রিল, ২০২২, ২:৪৬ অপরাহ্ন
” মিষ্টান্ন ভাণ্ডারের কর্মচারী হত্যা মামলায় ৪জনের ফাসির আদেশ”
-
১৪ এপ্রিল, ২০২২, ৯:৫০ অপরাহ্ন
রুয়েটে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন
-
৭ এপ্রিল, ২০২১, ৬:৪৮ অপরাহ্ন
রাজশাহীতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত-২
