বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় পুলিশ অফিসার্স মেসের শুভ উদ্বোধন করেন পুলিশ মহা-পরিদর্শক (আইজিপি) ড.মো.জাবেদ পাটোয়ারী মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি:বরগুনায় পুলিশ অফিসার্স মেসের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুর ১টায় সময় ফিতা কেটে ভবনটি উদ্বোধন করেন পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড.মো. জাবেদ পাটোয়ারী। বরগুনা জেলা পুলিশ সুপার জনাব মারুফ হোসেন (পিপিএম) এ’র সার্বিক তত্বাবাধনে অন্যান্যদের মধ্যে বরিশাল পুলিশ রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম,খুলনা রেঞ্জের (ডিআইজি) মাহবুব হাকিম,বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ,সদর থানার অফিসার ইনচার্জ আবির মাহমুদ,বেতাগী থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, বামনা থানার অফিসার ইনচার্জ মুরাদুজ্জামান হাং আমতলী থানার অফিসার ইনচার্জ আবুল বাশার,তালতলী থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমানসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্তিত ছিলেন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্য বলেন, “বর্তমানে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণ হচ্ছে।পুলিশের যোগ্যতা এবং সক্ষমতাকে কাজে লাগিয়ে পুলিশ সদস্যদের দেশ সেবায় আরো নিবেদিত হতে হবে।এটি অবশ্যই একটি ইতিবাচক দিক।দেশের উপকুলীয় জেলাগুলো তে নৌ পুলিশে বিশেষ ভুমিকা পালন করবে।বরগুনায় উপযুুক্ত জায়গা পাওয়া গেলে বরগুনাতে নৌ পুুুলিশের থানা স্থাপনা করা হবে।এবং আরো বলেন সাগর রুনি হত্যা মামলার বিষয়টা (তদন্ত) করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উল্লেখ্য বিকাল সাড়ে ৫ টায় তিনি প্রধান অতিথি হিসাবে ভাষন দিবেন। সন্ধ্যা সাড়ে ৬ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তিনি উপভোগ করবেন। পরে পুলিশ সুপারের দেয়া নৈশ ভোজে অংশ গ্রহন করবেন এবং বরগুনা সার্কিট হাউজে রাত যাপন করবেন।
Next Post
নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে রংপুরে কর্মরত গণমাধ্যমকর্মীরা। ।
মঙ্গল ফেব্রু. ১১ , ২০২০
রংপুর প্রতিনিধিঃ রংপুরের গণমাধ্যম ও সাংবাদিকদের হুমকি-নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়নসহ ২৮টি সংগঠনের সমন্বয়ে মঙলবার দুপুরে রংপুরে সাংবাদিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় শিক্ষা অফিসের সামনে সম্মিলিত সাংবাদিক সমাজ আয়োজিত গণসমাবেশে সংবাদকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশ নিয়ে প্রতিবাদ জানান। সমাবেশে বক্তারা বলেন, […]
এই রকম আরও খবর
-
১৫ জুন, ২০২১, ২:২২ অপরাহ্ন
আরএমপিতে কোভিড অক্সিজেন ব্যাংক গঠন, বিনামূল্যে সেবাদান
-
৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৬ অপরাহ্ন
রাজশাহীতে হত্যা মামলার পূর্ণতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন
-
২৯ মে, ২০২১, ১:১২ অপরাহ্ন
মাথা গুজার ঠাঁই পেল গোদাগাড়ীর ৪০৩ পরিবার
-
৭ এপ্রিল, ২০২২, ৯:২৩ অপরাহ্ন
রাজশাহীতে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
-
১৪ আগস্ট, ২০২০, ৫:০৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের হাতে অস্ত্রসহ আটক-১
-
১২ ডিসেম্বর, ২০২১, ৪:১০ অপরাহ্ন
দুদকের করা মামলায় ওসি সাকিল কারাগারে
