নিরেন দাস, জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের শেকটা সীমান্ত এলাকা থেকে ৮৫০ বোতল ফেন্সিডিল সহ এক ইউপি সদস্যের ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। আটককৃত মোফাসছের রহমান বাবু (৩০) বাগজানা ইউপি সদস্য মামুনুর রশিদের ছেলে। তার গ্রামের নাম শেকটা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মুনসুর রহমান জানান, সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের শেকটা গ্রামে মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। সেই গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শেকটা মোড়ে মাদক ব্যবসায়ী বাবুর নিজস্ব নির্মিত ২তলা ভবনে অভিযান পরিচালনা করে। এ অভিযান পরিচালনাকালে পুলিশ ৮৫০ বোতল ফেন্সিডিল সহ মোফাসছের রহমান বাবুকে হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, ওই ব্যক্তি অনেক দিন ধরে নেশা জাতীয় মাদক দ্রব্য ভারত থেকে অবৈধ্যভাবে নিয়ে এসে বিভিন্ন এলাকার মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
Next Post
কোচিং বন্ধে মাঠে ভোলা জেলা প্রশাসন, অভিযানে ৫ শিক্ষক গ্রেফতার ।
সোম ফেব্রু. ১০ , ২০২০
ভোলা প্রতিনিধিঃ সোমবার সকাল থেকেই প্রাইভেট ও কোচিং বন্ধের অভিযানে মাঠে নেমেছে ভোলা জেলা প্রশাসন । বিভিন্ন কোচিং সেন্টার থেকে সরকারি ও বেসরকারী কোচিং শিক্ষক সহ মোট ৫ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্ররণ করেন জেলা প্রশাসন । বহুদিন ধরে ভোলায় কোচিং বানিজ্য চলছে রমরমা । পর্দার অন্তরালে থেকে পরিচালনা […]
এই রকম আরও খবর
-
৩০ ডিসেম্বর, ২০১৯, ১১:০২ অপরাহ্ন
শিল্প খাতে ঋণের সুদের হার ৯ শতাংশের মধ্যে নামিয়ে আনার সিদ্ধান্ত পিছিয়ে গেল ।
-
২২ জুলাই, ২০২০, ১:২৪ পূর্বাহ্ন
কুড়িগ্রামে পুলিশের অভিযানে মাদক সহ আটক-২ ।
-
১৬ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫২ অপরাহ্ন
রাসিকের উচ্ছেদ অভিযান, ৫১টি মামলা, ৭৯ হাজার টাকা জরিমানা।
-
১৬ জুলাই, ২০২১, ৮:২৩ অপরাহ্ন
রাজশাহীতে মূল্য তালিকার চেয়ে বেশি দামে মাংস বিক্রির দায়ে জরিমানা
-
৩০ মে, ২০২২, ১০:০১ অপরাহ্ন
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে যুবদলের খাবার বিতরণ
-
২৭ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ অপরাহ্ন
বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছায় আইজিপিকে বরণ করলো রাজশাহীর পুলিশ।
