দিল্লি বিধানসভা নির্বাচন নরেন্দ্র মোদির ভরাডুবি, আপের জয়জয়কার ।

আভা ডেস্কঃ মহারাষ্ট্র, ঝাড়খন্ডের পর এবার রাজধানী দিল্লিতেও ভরাডুবির পথে নরেন্দ্র মোদির ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি।

দিল্লি বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ক্ষমতাসীন আম আদমি পার্টির (আপ) অরবিন্দ কেজরিওয়ালের জয়জয়কারই দেখা গেছে।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির ভোটগ্রহণ পর্ব শেষ হতে বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথফেরত সমীক্ষা দেখানো হয়, তার সবক’টাতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে আম আদমি পার্টি (আপ)।

দিল্লি বিধানসভা নির্বাচনে মূলত নরেন্দ্র মোদির বিজেপি বনাম অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির (আপ) মধ্যে লড়াই হয়েছে। কঠোর নিরাপত্তা আর উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় দিল্লি বিধানসভা নির্বাচন।

সকাল ৮টা থেকে ভোট শুরু হয়। চলে সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় সাড়ে ৬টা) পর্যন্ত। ২০১৫ সালের তুলনায় এবার ভোটদানের হার কম। তার পরও শেষ সময় পর্যন্ত ভোট পড়েছে ৫৫%। এরপর শুরু হয় ভোট গণনা। ইভিএমে গৃহীত ভোটের ফলাফল আসতে শুরু করে দ্রুতই।

টাইমস নাও প্রকাশিত জরিপে দেখা গেছে, ৭০টি আসনের মধ্যে এবারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন।

নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫০-৫৬টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১০-১৪টি আসন।

সুদর্শন নিউজের সমীক্ষায় দেখা গিয়েছে, ৪০-৪৫টি আসনে জয়ী হতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ২৪-২৮টি আসন যেতে পারে বিজেপির দখলে। কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন।

রিপাবলিক-জন বাতের সমীক্ষাতেও এগিয়ে রয়েছে আপ। তাদের দাবি, এ বারে ৪৮-৬১টি আসন পেতে পারে তারা। ৯-২১টি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। কংগ্রেস পেতে পারে একটি আসন।

ইন্ডিয়া নিউজ-নেতার দাবি, ৫৩-৫৭টি আসন পেতে পারে অরবিন্দ কেজরিওয়ালের দল। ১১-১৭টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে ০-২টি আসন।

টিভি নাইন ভারতবর্ষ সিসেরোর সমীক্ষাতেও এগিয়ে আপ। তাদের দাবি, ৫৪টি আসন পেতে পারে আপ। বিজেপি পেতে পারে ১৫টি আসন। একটি আসন পেতে পারে কংগ্রেস।

এর আগে এনআরসির কারণে মহারাষ্ট্র ছাড়াও পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খন্ডেও কুরসি হারিয়েছে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি।

Next Post

রামেক হাসপাতালে ভুয়া ডাক্তার আটক ।

শনি ফেব্রু. ৮ , ২০২০
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে তাকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে। আটককৃত হলেন, রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী আবু আহমেদ (২৬)। এছাড়া তিনি নগরীর উপশহর এলাকার মৃত মুসলিম উদ্দীনের ছেলে। রামেক হাসপাতালের আনসার ইনচার্জ আসাদ বলেন, […]

এই রকম আরও খবর

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links