মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি :”পড়ব বই,গর্ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ”এই শ্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে বরগুনায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি)সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে “জাতীয় উন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এবং বিভিন্ন স্কুলের-কলেজের শিক্ষার্থী ও গ্রন্থাগারের পাঠকরা রেলীতে অংশগ্রহণ করেন। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে উক্ত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর হোসেন সজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শাহাদাৎ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ও জুনিয়র লাইব্রেরীয়ান মোঃ হুমায়ুন কবির প্রমুখ। সভায় বক্তারা জাতীয় উন্নয়নে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য বলে উল্লেখ করে সমাজের সর্বস্তরের মানুষকে বেশি বেশি বই পড়ার তাগিদ দেন। বক্তারা বলেন, সার্বিক জ্ঞাণ অর্জনে বই পড়ার কোন বিকল্প নেই। তাই সাধারণ মানুষকে বই পড়ার প্রতি উৎসাহিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
Next Post
রংপুরে পারিবারিক বিরোধের জেরে গৃহবধূকে খুনের অভিযোগ উঠেছে ।
বুধ ফেব্রু. ৫ , ২০২০
রংপুর প্রতিনিধিঃ রংপুরের গঙ্গাচড়ায় পারিবারিক বিরোধের জেরে মোসলেমা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে খুনের অভিযোগ পাওয়া গেছে ওই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। বুধবার গঙ্গাচড়ার মর্ণেয়া খলিফাটারি গ্রামের একটি বনজবৃক্ষের বাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মোসলেমা খাতুন একই উপজেলার ভাঙ্গাগড়া গ্রামের এনামুল হকের স্ত্রী। এক বছর […]
এই রকম আরও খবর
-
৪ ফেব্রুয়ারি, ২০২০, ৩:০৪ অপরাহ্ন
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
-
৮ আগস্ট, ২০২২, ৮:২৩ অপরাহ্ন
রাজশাহীতে ৩৭ কেজি গাঁজাসহ ২ জন আটক
-
৩ ফেব্রুয়ারি, ২০২০, ৯:৫০ অপরাহ্ন
রাজশাহীতে পুলিশের অভিযানে আটক-৫৬
-
২০ সেপ্টেম্বর, ২০২১, ৩:৪৪ অপরাহ্ন
রাজশাহীতে গাঁজা ও মদসহ ডিবি পুলিশের অভিযানে আটক-৪
-
১৯ জুলাই, ২০২১, ৭:৪৪ অপরাহ্ন
পলাশবাড়ীর হোসেনপুর ও কিশোরগাড়ী ইউনিয়নের ভিজিএফ এর চাল বিতরণ
-
২৫ জুন, ২০২০, ১:২০ পূর্বাহ্ন
বাগমারা ৪ আসনের সাংসদ এনামুল করোনায় আক্রান্ত ।
