আভা ডেস্কঃ সুমন পল্লব হাটহাজারী পৌরসভার একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে ময়দায় বানানো বিপুল পরিমাণ নকল সেকলো ক্যাপসুল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ফার্মেসির গোডাউন থেকে লাখ টাকা মূল্যের সরকারি ওষুধও জব্দ করা হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার আলম ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। ইউএনও মো. রুহুল আমিন জানান, ফেসবুকে অভিযোগ পেয়ে আলম ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে ময়দা দিয়ে বানানো ২২৪ পাতা নকল সেকলো ক্যাপসুল এবং লাখ টাকা মূল্যের সরকারি ওষুধ জব্দ করা হয় ।বাজারে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে সবচেয়ে বেশি চাহিদা সেকলো ক্যাপসুলের। এর সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা নকল সেকলো বাজারজাত করছে। মানুষকে ঠকাচ্ছে। জনস্বাস্থ্যকে হুমকির মুখে ফেলছে। ‘অভিযানের খবর পেয়ে ফার্মেসি মালিক পালিয়ে গেছে। আলম ফার্মেসি আমরা বন্ধ করে দিয়েছি’ যোগ করেন ইউএনও মো. রুহুল আমিন। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মো:মোরশেদ,পৌর সহায়ক সদস্য মো:জাফর, হাটহাজারী মডেলা থানার পুলিশ।
Next Post
কুতুবদিয়ায় ৪ দোকান অগ্নিকান্ডে পুড়ে যায় ।
বুধ ফেব্রু. ৫ , ২০২০
কক্সবাজার জেলা প্রতিনিধিঃ আকস্কিক অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়ে কুতুবদিয়া দ্বীপের বড়ঘোপ বাজারে ৪টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে বড়ঘোপ বাজারের ডাকবাংলোর পাশে ভাঙগা পুকুরের পাড়ে অবস্থিত লন্ডির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে এক ঘন্টার মধ্যে ৪টি দোকান ঘরসহ মালামাল সর্ম্পূণ পুড়ে যায়। এ অগ্নিকান্ডে প্রায় […]
এই রকম আরও খবর
-
৪ নভেম্বর, ২০২১, ৮:৩২ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে গ্রামীণফোনের তৃতীয় গ্রাহক সেবা কেন্দ্রের উদ্বোধন
-
২২ জুলাই, ২০২৩, ১২:২৮ অপরাহ্ন
রাজসিপিএসসিতে আড়ম্বড়পূর্ণ আয়োজনে উদযাপিত হলো ‘দেশীয় খাবার ও ফল উৎসব
-
৮ মে, ২০১৯, ৭:৫৭ অপরাহ্ন
পুলিশের পোশাক পড়ে ইয়াবার চালান নিয়ে ভুয়া পুলিশ আটক।
-
১৫ জুলাই, ২০২২, ৮:৩৫ অপরাহ্ন
রাজশাহী আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি ৯৮ পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠিত
-
২৬ অক্টোবর, ২০২১, ২:১৭ অপরাহ্ন
রাজশাহীতে ডাক বিভাগের ই.ডি.এ পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ
-
২২ মে, ২০২১, ৭:০৬ অপরাহ্ন
রাজশাহী জেলা পুলিশের পদোন্নতি সুত্রে বদলিজনিত বিদায় সংবর্ধনা
