নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে কৃষকের সরিষাক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা। কারণ জমির মালিকানা নিয়ে বিরোধ। এ বিরোধের জেরধরে কৃষকের সরিষাক্ষেতে পানি দিয়ে নষ্ট করে দেয় প্রতিপক্ষরা। এ বিষয়ে নন্দীগ্রাম থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগটি করেছে নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের চকরতেশ্বর গ্রামের আলমাস আলী। তার অভিযোগ সূত্রে জানা গেছে, ২৪ শে জানুয়ারি রাতে প্রতিপক্ষ রজিব উদ্দিন, আরিফুল ইসলাম, আইয়ুব আলী ও আশরাফুল ইসলাম গুণবাড়ি মৌজার ১ একর ৩ শতক পরিমাণের সরিষারক্ষেত পানি দিয়ে নষ্ট করে দিয়েছে। এতে তাদের অপূরণীয় ক্ষতি সাধন হয়েছে। সে এর প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করেছে। থানার এসআই জিল্লুর রহমানের সাথে কথা বললে তিনি বলেছে এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Next Post
চবির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে ইন্ডিয়ান হ্যাকার সাইড ।
রবি জানু. ২৬ , ২০২০
আভা ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অফিসিয়াল ওয়েবসাইট হ্যাক করেছে ‘ইন্ডিয়ান সাইবার রিসার্চ অ্যান্ড ইম্পাওয়ার উইং’ নামে একটি হ্যাকার গ্রুপ। তবে অল্প সময়ের মধ্যেই ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। শনিবার বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি হ্যাক করা হয়। সাইটটি হ্যাক করে হ্যাকাররা হোমপেজে লিখে রাখে, ‘TEAM ICREW. Indian […]
এই রকম আরও খবর
-
২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৫ অপরাহ্ন
নন্দীগ্রামে বিএনপি নেতা জাকিরের গণসংযোগ ও ক্যালেন্ডার বিতরণ
-
১১ সেপ্টেম্বর, ২০১৮, ৫:১৭ অপরাহ্ন
রাজশাহীতে ১৬ জন ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৫৯ জন গ্রেফতার
-
১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:০৯ অপরাহ্ন
কেশরহাট পৌর সবুজায়নের লক্ষে ছাত্রলীগের বৃক্ষরোপণ
-
১৪ সেপ্টেম্বর, ২০২১, ৪:৫৪ অপরাহ্ন
বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হকের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
-
৮ আগস্ট, ২০২১, ৬:২৮ পূর্বাহ্ন
রাজশাহীতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
-
২৭ মে, ২০২৫, ১:১০ অপরাহ্ন
আওয়ামী লীগের প্রভাবশালী চেয়ারম্যান সোহেল এখনো ‘বীরদর্পে’
