দিপিকাকে ’ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ সম্মানিত করলো দুবাইতে।

আভা ডেস্কঃ বলিউডের সাড়া জাগানো অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ ক্রমেই হয়ে উঠছেন তারুণ্যের ‘আইডল’। সম্প্রতি তিনি অর্জন করেছেন নতুন এক সম্মাননা। মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতার জন্য ’ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ তাকে সম্মানিত করলো দুবাইতে।

দীপিকা পাড়ুকোণ মানসিক স্বাস্থ্য সচেতনতাকে মুখ্য করে ‘লিভ লাভ লাফ’ নামে একটি ফাউন্ডেশন পরিচালনা করছেন। যার মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা।

সম্প্রতি দুবাইতে অনুষ্ঠিত একটি আয়োজনে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম’ তাকে পুরস্কৃত করে দীপিকার এই ভিন্নধর্মী অবদানের জন্য।

তার হাতে তুলে দেয়া হয় ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’। দীপিকার হাতে এ সম্মাননা তুলে দেন ফোরামের অপর অঙ্গ সংস্থা ওয়ার্ল্ড আর্টস ফোরামের চেয়ারম্যান এবং সহ উদ্যোক্তা হিলডে শউব।

সম্মাননা গ্রহণের সময় দীপিকা মার্টিন লুথার কিংকে স্মরণ করে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, “পৃথিবীতে যা কিছু হয়- তা হয় আশা থেকে।”

তিনি আরও বলেন, “আমি নিজেকে দিয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি। এটি বেশ জটিল একটি বিষয়। কিন্তু কোনও ভাবেই এড়িয়ে যাওয়ার মত নয়।” খবর: বিডিনিউজ

Next Post

দিনাজপুরের হিলিতে বেড়েছে শীতের তীব্রতা ।

মঙ্গল জানু. ২১ , ২০২০
হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে অতিরিক্ত ঘন কুয়াশার কারনের যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। প্রথমদফা শৈত্যপ্রবাহের পর গত কয়েকদিনে হিলিতে তাপমাত্রা বেড়েছিল কিছুটা, তবে গতকাল হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে দেশের সবচেয়ে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে ফের শীত বাড়তে শুরু করেছে। ফলে বিপাকে পড়ছেন খেটে খাওয়া মানুষেরা। আজ মঙ্গলবার সকাল থেকেই […]

শিরোনাম

Chief Editor

Johny Watshon

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation ullamco laboris nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate velit esse cillum dolore eu fugiat nulla pariatur

Quick Links