নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ ডিবি’র অভিযানে আন্তঃজেলা মাদক কারবারী চক্রের নারী সদস্য সহ গ্রেফতার ০২, ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ময়মনসিংহ জেললা গোয়েন্দা সংস্থার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম(বার) নির্দেশে এসআই(নিঃ) মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ১৮/০১/২০২০ তারিখ ১৪.৪৫ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন আকুয়া বাইপাস হাজী জালাল উদ্দিন স্কলের সামনে থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ রাশেদ মিয়া (২৩), পিতা-শহিদুল ইসলাম, মাতা-রহিমা খাতুন, সাং-ফুলবাড়ীয়া ডিগ্রী কলেজের পিছনে, ২। মোছাঃ হাসি আক্তার (৩০), স্বামী-মোঃ মাসুদ, সাং-পাঁচ কুশমাইল, উভয় থানা-ফুলবাড়ীয়া, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
