নিজস্ব প্রতিনিধিঃ উচ্চমাত্রার আলোয় উদ্ভাসিত হলো রাজশাহী নগরীর। নগরীর আরো সাতটি চত্বর বিস্তৃত এলাকাজুড়ে হলো আলো ঝলমলে। রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নগরীর সাতটি চত্বরে সুুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল সুইচ টিপে উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরই মাধ্যমে নগরীর ১৬টি স্থানে এই সুুউচ্চ পোলে বিদ্যুৎ লাইট বসানো কাজ শেষ হলো।
রবিবার সন্ধ্যায় রাজশাহী রেলস্টেশন এলাকায় একটি সুুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল উদ্বোধন করেন সিটি মেয়র খায়রুজ্জামান লিটন। সুইচ টিপা মাত্র আলো ঝলমলে হয় চারপাশ। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন সাধারণ মানুষ । উপস্থিত ছিলেন রেল শ্রমিক ইউনিয়ন ও স্থায়ী আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতাকর্মী ।
